প্রধানমন্ত্রীকে ছয় মাস খুব সাবধানে চলাফেরা করতে বলেছেন চিকিৎসকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৭, ১৯:২৩ আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ২০:০৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাস খুব সাবধানে চলাফেরা করতে বলেছেন চিকিৎসকরা। জাতিসংঘ সম্মেলন শেষে শনিবার ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এ তথ্য জানান। গলব্লাডারে অপারেশনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘ডাক্তার ছয় সপ্তাহের জন্য একটু সাবধানে থাকতে ও ছয় মাস খুব সাবধানে চলাফেরা করতে বলেছেন।’

প্রধানমন্ত্রী এ সময়ে দ্রুত সুস্থ হয়ে পুরোদমে কাজ করতে সবার কাছে দোয়া চান।  তিনি বলেন, ‘আমি দেশবাসীর কাছে দোয়া চাই সুস্থ হয়ে আবার যেন পুরোদমে কাজ করতে পারি।  যেন সকলের সেবা করে যেতে পারি। অবশ্য এখনও করে যাচ্ছি। দোয়া চাই যেন আরও কাজ করে যেতে পারি।’

নিজের বয়সের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন,  ‘বৃদ্ধ বয়সে তো একটু সময় লাগবেই। ৭১ বছর বয়স। কাজেই একটু সময় লাগবে। এই অপারেশনটা হয়তো ২০ বছর আগে হলে এত সময় লাগতো না।’

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পর ওয়াশিংটনে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় যাওয়ার পর প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় তার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়। অপারেশনের পর বিশ্রাম নেওয়ার কারণে প্রধানমন্ত্রীর সফর সূচিতে কিছুটা পরিবর্তন আসে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২ অক্টোবর দেশে ফেরার কথা থাকলেও তিনি খানিকটা বিশ্রাম নিয়ে আজ শনিবার (৭ অক্টোবর) দেশে ফিরেন।

বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে তার অসুস্থ হয়ে পড়া ও অপারেশন করানোর কথাও জানান।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ, নিঃশর্ত ক্ষমা না চাইলে আদালতে আইনগত ব্যবস্থা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ, নিঃশর্ত ক্ষমা না চাইলে আদালতে আইনগত ব্যবস্থা
৬০ লাখ নেওয়ার পর আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার
৬০ লাখ নেওয়ার পর আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার
চলতি বছরের পর ইসরায়েলকে আর আর্থিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
চলতি বছরের পর ইসরায়েলকে আর আর্থিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
এশিয়া কাপের দলে সাব্বির
এশিয়া কাপের দলে সাব্বির
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান