লিট ফেস্টে আমার স্বপ্নের লেখককে দেখতে পাবো: অদিতি ফাল্গুনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৭, ১৭:১২আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৯:২৭

সাহিত্যিক অদিতি ফাল্গুনী এবারের লিট ফেস্টে লেখক বেন ওক্রি আসছেন বলে উচ্ছ্বাস জানিয়েছেন অদিতি ফাল্গুনী। তিনি বলেন, ‘আমি এবারের লিট ফেস্ট নিয়ে খুবই আনন্দিত। কারণ এই আয়োজনে আমার স্বপ্নের লেখক বেন ওক্রি আসছেন। ঢাকা লিস্ট ফেস্টের মাধ্যমে আমার স্বপ্নের লেখককে দেখতে পাবো- এটা যে কতটা আনন্দের, বলে বোঝাতে পারব না। আমি খুব ছোটবেলায় ব্রিটিশ কাউন্সিলে তার বই পড়েছিলাম। তখন থেকেই আমি তার ভক্ত। ফলে তাকে এবার সামনাসামনি দেখতে পাবো- এটা আমার জন্য বিশেষ কিছু।’
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে শুরু হওয়া ‘সীমানাই যখন কেন্দ্র’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে সাহিত্যিক অদিতি ফাল্গুনী এসব কথা বলেন। ১৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সাহিত্যিকদের মিলনমেলা ‘ঢাকা লিট ফেস্ট’কে সামনে রেখে এই বিশেষ বৈঠকির আয়োজন করা হয়।
বৈঠকিতে বেন ওক্রির একটি উপন্যাসের প্রথম কয়েকটি লাইন পাঠ ও অনুবাদ করে অদিতি বলেন, ‘তিনি (বেন ওক্রি) মূলত একজন কবি। তিনি ফিকশনের লেখার পাশাপাশি কবিতাও লিখেন। তার লেখা খুবই ম্যাজিক্যাল। ছোটবেলা থেকেই তার বই পড়েছি। তার লেখা পড়ে বারবার অবাক হয়েছি। আমার পছন্দের এই লেখককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন সাহিত্যিক আনিসুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কবি শামীম রেজা, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক ও কবি মাসুদা ভাট্টি, ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্‌ ও আহসান আকবার এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকি সরাসরি সম্প্রচার করা হচ্ছে এটিএন নিউজে। এছাড়া, বাংলা ট্রিবিউনের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে বৈঠকি। বৈঠকির খবর পড়তে চোখ রাখুন বাংলা ট্রিবিউনে।
আরও পড়ুন-
‘সীমানাই যখন কেন্দ্র’ শীর্ষক বৈঠকি শুরু
সাহিত্যের কোনও সীমানা নেই: জুলফিকার রাসেল


লিট ফেস্টে এলে চমৎকার অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারবেন: সাদাফ সায্‌

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম