আইসিটি খাতে ২০ লাখ লোকের কর্মসংস্থান হবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৭, ১৪:১১আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৪:৩৮

ইনু ২০২১ সালের মধ্যে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি (আইসিটি) খাতে ২০ লাখ লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে আইসিটি খাত থেকে পাঁচ বিলিয়ন ডলারের পণ্য রফতানি সম্ভব হবে, যা জিডিপিতে ৫ শতাংশ অবদান রাখবে।’

মঙ্গলবার (২৮ নভেম্বর) সচিবালয়ের তথ্য অধিদফতরের (পিআইবি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, বেসিসের সভাপতি মোস্তফা জব্বার, প্রধান তথ্য কর্মকর্তা কামরুননাহার প্রমুখ।

মন্ত্রী জানান, এবারের ডিজিটাল মেলায় অংশ নেবেন পৃথিবীর প্রথম সোশ্যাল রোবট সোফিয়া। আর ২০০৮ ও ২০১৫ সালে অস্কার বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভুত নাফিস বিন জাফর উপস্থিত থাকবেন এবং একটি সেমিনারে লেকচার দেবেন। 
হাসানুল হক ইনু বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার প্রত্যয়ে ডিজিটাল ওয়ার্ল্ড খুবই প্রাসঙ্গিক। এই মেলা হবে বাংলাদেশের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য শুভযাত্রা।’

তিনি আরও বলেন, ‘আগামী ৬-৯ ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় তথ্য ও প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭। আগামী ৬ ডিসেম্বর সকালে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ মিনিস্ট্রিয়াল কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। ফিলিপাইন, মালদ্বীপ, সৌদি আরব, কম্বোডিয়া ও নাইজেরিয়ার মন্ত্রীরা ওই কনফারেন্সে অংশ নেবেন।’ ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭

তিনি আরও বলেন, ‘এবারের আয়োজনে সফটওয়্যার শোকেসিং ই-গভর্নেন্স এক্সপো, মোবাইল ইনোভেশন, ই-কমার্স এক্সপো, স্ট্যার্ট আপ বাংলাদেশ জোন ছাড়াও আইসিটি সংশ্লিষ্ট ২৯টি সেমিনার, ডেভেলপমেন্ট পার্টনার কনফারেন্স, গেমিং কনফারেন্স, আইসিটি এডুকেশন কনফারেন্স অনুষ্ঠিত হবে। এবারের মেলায় দর্শনার্থী পাঁচ লাখের বেশি হবে বলে আশা করছি।’

বেসিস এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প এই আয়োজনের সহযোগী হিসেবে থাকছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় কোনও প্রবেশ ফি লাগবে না। এবারের আয়োজনের স্লোগান ‘রেডি ফর টুমরো’ (আগামীর জন্য প্রস্তুত)। সেমিনারে আন্তর্জাতিক বক্তা থাকবেন ৫০ জন। এছাড়া মেগা কনফারেন্স সাতটি, বিশেষ প্রদর্শনী থাকবে সাতটি।

আরও জানানো হয়, মেলায় নারীদের জন্য বিশেষ সেশন, আইসিটি ক্যারিয়ার ক্যাম্প, শিশুদের জন্য ডিজিটাল ওয়ার্ল্ড ও হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা, দর্শনার্থীদের জন্য প্রতিদিন র‌্যাফেল ড্র, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।

 

/এসআই/এসএনএইচ/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক