ফোরজি লাইসেন্স নিয়ে বিটিআরসি’র বিজ্ঞপ্তি স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ১৩:৫৫ আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৪:১৫

হাইকোর্ট ফোরজি লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলামের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আবেদন আহ্বান করে জারি করা বিজ্ঞপ্তি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। পরে আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন। তার সঙ্গে ছিলেন রমজান আলী সিকদার। এর আগে এ সংক্রান্ত একটি রিট দায়ের করে বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেড।

আদেশে বলা হয়,  সেলুলার  মোবাইল ফোন সার্ভিসেস নামে যে নীতিমালা করা হয় সেটি ২০০৮ সালের ব্রডব্যান্ড গাইডলাইন্সের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে আদালত স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছেন। 

গত ৪ ডিসেম্বর বিটিআরসি’র বিশেষ কমিশন সভায় দুই গাইডলাইন প্রকাশ ও আবেদন আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর একইদিনে সংস্থার ওয়েবসাইটে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণের পর ২৫ জানুয়ারি যোগ্য আবেদনকারীদের তালিকা প্রকাশ করবে বিটিআরসি। এরপর ২৯ জানুয়ারি নিলামের আলোচনা, ৫ ফেব্রুয়ারির মধ্যে বিড আর্নেস্ট মানি প্রদান, ৭ ফেব্রুয়ারি নিলামের চিঠি প্রদান, ১২ ফেব্রুয়ারি মক নিলাম, ১৩ ফেব্রুয়ারি নিলাম এবং ১৪ ফেব্রুয়ারি নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীর নাম ঘোষণা দিন নির্ধারণ করা হয়।

গত বছরের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুই গাইডলাইনের অনুমোদন দেন। ওই দিন সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তৎকালীন প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, মোবাইল ফোন অপারেটরদের আপত্তিগুলো নিষ্পত্তি করে ফোরজি লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলাম গাইডলাইন প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কাছে অপারেটররা যে ২৩টি বিষয় বিবেচনার জন্য অনুরোধ করেছিল। তার মধ্যে ২২টি সম্পূর্ণভাবে এবং ২৩ নম্বরটি আংশিকভাবে বিবেচনা করা হয়েছে।

আরও পড়ুন:
জনগণ উন্নয়নের সুফল পাচ্ছে: প্রধানমন্ত্রী

/বিআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা
সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা
ঘূর্ণিঝড় আকভান: ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
ঘূর্ণিঝড় আকভান: ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
১৩৭ মিলিয়ন ভিউয়ে বদলে গেলো শিশুর জীবন
১৩৭ মিলিয়ন ভিউয়ে বদলে গেলো শিশুর জীবন
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট