পরীক্ষার ব্যবস্থাপনা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে: হারুন উর রশীদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ১৮:৫২আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:৫২

‘ব্যাংকে নিয়োগ পরীক্ষা কমিটি যথাযথ গুরুত্ব দিয়ে নিচ্ছে না। এখানে আলোচনায় অনেক বিষয় পরিষ্কার হয়ে গেলো। আমার মনে হচ্ছে পরীক্ষার ব্যবস্থাপনা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। এখানে কোনও ব্যক্তিকে কাজ দেওয়া হয়, তিনি পরে তা পছন্দমত আরেকপক্ষকে বিতরণ করেন।’ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে ‘ব্যাংক কর্মকর্তা নিয়োগে জটিলতা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ এসব কথা বলেন।

বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ হারুন উর রশীদ বলেন, ‘যদি ভাল কর্মী চাই তাহলে পরীক্ষা নেওয়া জরুরি। উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা যদি বিয়ের অনুষ্ঠান করি কতজন দাওয়াত দিবো আর কতজন বসবে এটা আগেই জানার কথা। এখানে হাই কোর্টের রায়ে দোষের কিছু নেই। আমি জানি আজ রায় দিবে, চাইলেই কিন্তু ৮ ব্যাংকের প্রস্তুতি নিয়ে রাখা যেতো।’

মহিউদ্দিন সাহেবের ব্যাপারে বলতে পারি উনি যতই মেধাবী হোক তার দ্বারা জাতির কোনও উপকার হচ্ছে না বরং ব্যবসা হচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘এ ধরনের পরীক্ষা কর্তৃপক্ষ চাইলে নিজেরাই নিতে পারে। আজ আমার খুব হাসি পায় যখন শুনি পরীক্ষার জন্য টেন্ডার দেওয়া হয়।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন- অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, আন্দোলনকারী পরীক্ষার্থীদের মুখপাত্র অনন্য মাহবুব, অ্যাক্টিভিস্ট এবং এনজিও কর্মকর্তা শরীফুল হাসান এবং সাংবাদিক গোলাম মওলা।

শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক এবং হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

/এসও/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের