শনাক্ত হওয়া লাশ কাল-পরশুর মধ্যেই বুঝিয়ে দেওয়া হবে: ডা. সোহেল মাহমুদ (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১৯:১৩আপডেট : ১৫ মার্চ ২০১৮, ২০:৫৪

 

প্রেসব্রিফিং করছেন ডা. সোহেল মাহমুদ নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের শনাক্ত হওয়া দেহ কাল-পরশুই স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বলে দেশটিতে সফররত বাংলাদেশ মেডিক্যাল টিমের সদস্য ও ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ। তিনি বলেন,  ‘৩৫জনের লাশের  কাজ শেষ করেছি। আমরা  আগামীকালের মধ্যে আমাদের কাজ শেষ করতে পারবো। পরদিন থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করতে পারবো। কিছু লাশ দেখেই শনাক্ত করা যাচ্ছে না। ডিএনএ প্রোফাইল করতে হবে সেগুলোর ক্ষেত্রে আরও সময় লাগবে।’ 

অনেকের স্বজন নেপালে নেই, তাদেরটা কীভাবে শনাক্ত করবেন, এমন প্রশ্নের জবাবে সোহেল মাহমুদ বলেন, ‘দু’টি পদ্ধতি আছে। যাদের স্বজন নেই, তাদের ডিএনএ দেশে নিয়ে যাব। সেখানে প্রোফাইলিং করবো। যাদের স্বজন আছে, দেশে ফিরে ডিএনএ দিয়ে যাবে।’  এজন্য কতদিন সময় লাগবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বলবো, স্যাম্পল সংগ্রহ করে যখন দেশে চলে যাবো, তখন স্বজনরা এসে স্যাম্পল দিতে হবে। দু’টি স্যাম্পল যখন কালেক্ট করতে পারবো, তখন ৮ থেকে ১০দিন লাগবে। আরও কিছু প্রক্রিয়া আছে। ব্লাড হলে সহজ হয়। আমি এখান থেকে ব্লাড পাবো না। এখান থেকে দাঁত ও হাড় নিতে পারবো।’

 

<>

/ইউআই/এমএনএইচ/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি