মগবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে ব্যাগ ছিনতাই, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ মে ২০২৫, ১৬:৩৫আপডেট : ২৯ মে ২০২৫, ১৬:৩৫

সম্প্রতি রাজধানীর মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে এক শিক্ষার্থীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী।

বৃহস্পতিবার (২৯ মে) তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

গ্রেফতার ব্যক্তিরা হলো— সোহেল, জীবন ওরফে হৃদয় ও শামীম।  

মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, মগবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুটি চাপাতি, একটি মোটরসাইকেল ও ছিনতাই হওয়া সামগ্রীসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

ওই ছিনতাইয়ের ঘটনার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে বসে থাকা তিন যুবকের মধ্যে দুজন ওই পথচারী যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এসময় ভুক্তভোগী যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরা দুজন ছিনতাইকারী ‘চাপাতি’ বের করে তাকে আঘাত করতে থাকেন। 

ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় আশপাশে কয়েকটি কুকুরের চিৎকার শোনা যায়। পরবর্তী সময় ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে চড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু ভুক্তভোগী যুবক মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপ দিতে থাকেন।

এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী যুবক আব্দুল্লাহ বাদী হয়ে হাতিরঝিল থানায় গত ২৫ মে একটি মামলা দায়ের করেন।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের