‘লবিস্ট রেখে নোবেল পাওয়ার ইচ্ছা আমার নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৮, ১৬:৫৬আপডেট : ৩০ মে ২০১৮, ১৭:২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  (ফাইল ছবি-ফোকাস বাংলা)

নোবেল পুরস্কার পাওয়ার জন্য লবিস্ট নিয়োগের কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফর নিয়ে বুধবার (৩০ মে) বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দেওয়া সম্মানসূচক ডি লিট ডিগ্রি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তার নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে ওই সংবাদ সম্মেলেনে মন্তব্য করেন গোলাম সারওয়ার। এসময় সমকাল সম্পাদক নোবেল পুরস্কার পাওয়ার জন্য এখন থেকে প্রক্রিয়া চালাতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন। এর উত্তরে প্রধানমন্ত্রী বলেন, 'এ ধরনের প্রক্রিয়া চালানোর আমার কোনও  ইচ্ছা নাই। লবিস্ট রাখার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। সামর্থ্য থাকলেও এসব আমি সমর্থন করি না। বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারলাম কিনা সেটাই বড় বিষয়। গরিব মানুষের সুদের টাকায় নোবেল পাওয়ার ইচ্ছা আমার নেই।'

সাহিত্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নানান অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কবি নজরুলের নামে ডিগ্রি পেয়েছি। এটাই অনেক সম্মানজনক আমার কাছে।’

/এমপি/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি