সংসদে গানে গানে মমতাজের প্রশ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৮

সংসদে গানে গানে প্রশ্ন করলেন মানিকগঞ্জের সংসদ সদস্য ও শিল্পী মমতাজ

জাতীয় সংসদে গান গেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করলেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। বুধবার প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তরের দিনে ফোক সম্রাজ্ঞীখ্যাত মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ প্রধানমন্ত্রীর কাছ থেকে তাঁর মৌখিক প্রশ্নের জবাব পাওয়ার পর কার্যপ্রণালী বিধি অনুযায়ী সম্পূরক প্রশ্নের সুযোগ পান।

তিনি তার মূল প্রশ্নটি করার আগে সরকারের সেক্টরভিত্তিক উন্নয়নের কথা তুলে ধরেন। সারাদেশের মানুষ উন্নয়ন কর্মসূচির জন্য প্রধানমন্ত্রীর গুণগান গেয়ে থাকেন বলে তিনি উল্লেখ করেন।  এ সময় তিনি ‍উন্নয়ন নিয়ে সম্প্রতি পরিবেশিত নিজের একটি গানের দুটি লাইন গেয়ে শোনান।

তিনি বলেন, ‘রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা-শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা।’ এসময় তিনি এও বলেন যে, গানের সুবাদে আমি সারাদেশের জেলা উপজেলায় যাই এবং সারাদেশের মানুষের মনের কথা এই একটাই। প্রধানমন্ত্রী মমতাজ বেগমের নির্বাচনি এলাকা মানিকগঞ্জ-২ আসনে আঞ্চলিক মহাসড়ক, বিদ্যুতায়নসহ ব্যাপক উন্নয়ন করেছেন বলে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি সিঙ্গাইরের ওপর দিয়ে ঢাকা আরিচা মহসড়ক নির্মাণ, ঢাকা মানিকগঞ্জ এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এবং নির্বাচনি এলাকায় গ্যাস দেওয়ার পরিকল্পনা আছে কিনা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান।

প্রসঙ্গত: মমতাজ বেগম বুধবার সংসদে যে গানটির দুই লাইন গেয়ে শোনান সেটি তিনি গত ২১ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া গণসংবর্ধনায় প্রথম পরিবেশন করেছিলেন।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি