ট্রেন যাবে গোপালগঞ্জ, উদ্বোধন কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৮, ১৮:১৯আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৯:৫১

নবনির্মিত গোপালগঞ্জ স্টেশন (ছবি: মোজাম্মেল হোসেন মুন্না) গোপালগঞ্জবাসীর স্বপ্নের রেল যোগাযোগ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১ নভেম্বর)। এদিন সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে আনুষ্ঠানিক ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয় এ লাইনে। কাশিয়ানি থেকে গোপালগঞ্জ পর্যন্ত ৪৪ কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে দুই হাজার ১১০ কোটি ২৭ লাখ টাকা।
রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রফিকুল ইসলাম এসব তথ্য জানান।
মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, ১৯৩২ সালে রেলওয়ের কালুখালী-ভাটিয়াপাড়া সেকশনটি চালু করা হয়েছিল। সেটি ১৯৯৭ সাল পর্যন্ত চালু ছিল। এই রেললাইন পুনরায় চালু হলে বাংলাদেশ রেল যোগাযোগের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লাইনের মাধ্যমে যোগাযোগের জন্য পরিত্যক্ত কালুখালী-ভাটিয়াপাড়া সেকশনটি চালু হবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান ও সমাধিস্থল খ্যাত টুঙ্গীপাড়া উপজেলাকে বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হবে।
এ ছাড়া ঢাকা-মাওয়া-জাজিরা-ভাঙ্গা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের জন্য একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব (উন্নয়ন) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘পরে দ্বিতীয় পর্যায়ে ভাঙ্গা হয়ে যশোর সংযোগ লাইনে যুক্ত হবে এটি। এ অবস্থায় কালুখালী-ভাটিয়াপাড়া সেকশন পুনর্বাসন এবং কাশিয়ানী থেকে গোপালগঞ্জ হয়ে টুঙ্গীপাড়া পর্যন্ত নতুন রেল লাইন স্থাপন সম্পূর্ণ সরকারি অর্থায়নে হবে।’

/জেইউ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একটা ‘সরি’তেই মিটুক জমে থাকা অভিমান
একটা ‘সরি’তেই মিটুক জমে থাকা অভিমান
মা-বাবা আর ফিরবেন না, তবু পথ চেয়ে ১২ বছরের তসেরিং
মা-বাবা আর ফিরবেন না, তবু পথ চেয়ে ১২ বছরের তসেরিং
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ বাঘের রাজ্য পান্না ন্যাশনাল পার্ক
গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ বাঘের রাজ্য পান্না ন্যাশনাল পার্ক
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ