‘মোস্তফা মহসিন মন্টু ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ জুন ২০২৫, ০২:৫৭আপডেট : ১৬ জুন ২০২৫, ০২:৫৭

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, গত ১৫ বছর ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অন্যান্যদের মতো তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

রবিবার (১৫ জুন) মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুর খবর শোনার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে ছুটে যান সাইফুল হক। সেখানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাইফুল হক সাংবাদিকদের বলেন, মোস্তফা মহসিন মন্টু মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের সময় দুঃসাহসী আক্রমণ পরিচালনা করেন। যেখান থেকে পাকিস্তানি সেনাবাহিনী কিছু করতে বাধ্য হয়েছিল। তিনি ৬০ ও ৭০ দশকে কিংবদন্তি তুল্য ছাত্রনেতা ছিলেন। 

তিনি বলেন, গত ৫৪ বছরে ক্ষমতা নেওয়ার অফার ছিল তার, কিন্তু তিনি ব্যক্তিগত জায়গা থেকে কোনও সুবিধা নেওয়ার চেষ্টা করেননি। সে দিক থেকে তার বীরত্বপূর্ণ ভূমিকা জাতির শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। গত ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অন্যান্য দল যেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তার মধ্যে গণফোরামও অন্যতম। ফ্যাসিবাদবিরোধী যুগোপথ আন্দোলন সমুন্নত করার ক্ষেত্রে তার অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
কেমন সংসদ চাই
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি