নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৮, ১৫:৫৬আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২৩:২৬

নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠক

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। সোমবার (৫ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ঐক্যফ্রন্টের পক্ষে উপস্থিত রয়েছেন জাসদ সভাপতি আসম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু ও নঈম জাহাঙ্গীর।

নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদাসহ চার কমিশনার মো. রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, কবিতা খানম ও শাহাদৎ হোসেন চৌধুরী এবং নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন বৈঠকে।

প্রসঙ্গত, রবিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৮ নভেম্বর তফসিল ঘোষণার তারিখ নির্ধারণের ঘোষণা দেওয়া হয়। এর পরদিনই (আজ) ঐক্যফ্রন্টের নেতারা ইসির সঙ্গে বৈঠকে বসলেন। এর আগে শনিবার (৩ নভেম্বর) ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে চলমান রাজনৈতিক সংলাপের কথা উল্লেখ করে তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়।

/ইএইচএস/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে