সংলাপের প্রতিফলন থাকবে তফসিলে: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৮, ১৯:২০আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৯:২৫

আগামী ৭ নভেম্বর বুধবারের সংলাপের বিষয়টি তফসিলে প্রতিফলিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ।
নির্বাচন ভবন সোমবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের সঙ্গে বেঠক শেষে তিনি এ কথা জানান।
আগামী বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের দ্বিতীয় দফা সংলাপ হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১ নভেম্বর তাদের মধ্যে সংলাপ হয়েছে।
হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘তারা (ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল) সংলাপের বিষয়টি জানিয়েছে। কমিশন বলেছে, আগামী বৃহ্স্পতিবার ৮ নভেম্বর কমিশনের সভা আছে। ওই সভায় ৭ নভেম্বরের সংলাপের বিষয়টি প্রতিফলিত হবে। তবে তফসিল পেছানো হবে কিনা, সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েত প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘কমিশন তাদের জানিয়েছে, সেনাবাহিনীর বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তফসিল ঘোষণার পর আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি বলেন, ‘তারা (ঐক্যফ্রন্ট) ইভিএম ব্যবহার না করার কথা জানিয়েছে। কমিশন বলেছে, সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। তবে কতটি কেন্দ্রে বা কোন কোন কেন্দ্রে ব্যবহার করা হবে তা চূড়ান্ত হয়নি।’
হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘পোলিং এজেন্টদের নিরাপত্তা ও নির্বাচনের ফল ঘোষণার বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কমিশন একমত হয়েছে।’

আরও পড়ুন...

সংলাপ শেষ হওয়ার আগে তফসিল ঘোষণা না করার দাবি ঐক্যফ্রন্টের

/ইএসএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান