‘সৌদি আরবে নারী শ্রমিক যেতে বাধা দেবে না সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ২৩:২৬আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ২৩:২৬

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ছবি: হারুন উর রশীদ) নির্যাতিত হয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে লাশ হয়ে সৌদি আরব থেকে ফেরত আসছেন বাংলাদেশের নারী শ্রমিকরা। তবে এরপরও সৌদি আরবে নারী শ্রমিকদের যেতে বাধা দিতে রাজি নয় সরকার। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সরকারের এ অবস্থানের কথা জানান।

এ কে আব্দুল মোমেন তার দফতরে সাংবাদিকদের বলেন, ‘আমরা নারীদের পেছনে ফেলে রাখতে চাই না। নারীরা যদি যেতে চান, আমরা বাধা দিতে চাই না। আমাদের দেশে নারী-পুরুষ সমান। নারীদের আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে রাখতে চাই না।’

সৌদি আরবে বাংলাদেশি নারীদের নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন আড়াই লাখ থেকে তিন লাখ শ্রমিক আছে। এর মধ্যে কয়জন এ ধরনের শিকার হচ্ছে?’

অনেক লোক গেছে এবং কিছু লোক ওখানে নির্যাতিত হচ্ছে। এজন্য নির্যাতিতদের জন্য বিশেষ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের ফেরত নিয়ে আসা হচ্ছে বলে তিনি জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (নারী শ্রমিক) অন্দরমহলে কাজ করেন এবং সেখানে যে দুর্ঘটনা হয় সে বিষয়ে সরকারকে বললে তারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। তবে অনেক সময়ে তারা কোনও অভিযোগ করে না।’
তিনি বলেন, ‘যখনই কোনও দুর্ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে আমরা সৌদি সরকারকে তা জানাই। অনেক সময় ওখানে তথ্যগুলো পাওয়া যায় না।’ তারা ফেরত এসে অভিযোগ করে বলে জানান তিনি।

আরও পড়ুন...

সৌদি থেকে নারী শ্রমিকদের দেশে ফেরার আকুতি (ভিডিও)

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রসফায়ারে একরামুল হত্যা: হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ক্রসফায়ারে একরামুল হত্যা: হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৩, মামলা ৪০
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৩, মামলা ৪০
রিয়ালের ভিনিসিয়ুসকে দলে টানতে চায় আর্সেনাল
রিয়ালের ভিনিসিয়ুসকে দলে টানতে চায় আর্সেনাল
নদীর তলদেশে চীনের প্রথম হাই-স্পিড রেল টানেল খনন
নদীর তলদেশে চীনের প্রথম হাই-স্পিড রেল টানেল খনন
সর্বাধিক পঠিত
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া