প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আতিক-তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০১

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আতিক-তাপস

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এগিয়ে থাকা আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী মো. আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। তারা রাত সাড়ে ৯টার দিকে গণভবনে যান বলে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ার সরকার।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাত সোয়া ১০টার দিকে গণভবন ছাড়েন আতিক ও তাপস।

ঢাকার দুই সিটি নির্বাচনে শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়েছে। এরপর চলছে গণনা। এতে আতিকুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল এবং তাপস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন। অবশ্য বিএনপি এরই মধ্যে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আগামীকাল রবিবার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
ঠাকুরগাঁও-১ সহ  ১১ আসনের সীমানা নিয়ে ইসির গেজেট প্রকাশ
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ