বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ প্যানেলে ডা. মামুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২০, ০৮:৫৬আপডেট : ২৩ মে ২০২০, ১১:০৩

ডা. মামুন আল মাহতাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে হেপাটাইটিস নির্মূল বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হলেন দেশের শীর্ষস্থানীয় হেপাটোলজিস্ট অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।

অধ্যাপক ডা. মামুন নিজেই বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

অধ্যাপক ডা. মামুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান এবং লিভার বাংলাদেশের স্টাডি ফর ফোরামের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার (২২ মে) মেইল করে আমাকে এ বিষয়ে জানায়। প্রাথমিকভাবে  ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত আমি কাজ করবো। পরে সময় আরও বাড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার হেপাটাইটিস সর্ম্পকিত স্ট্র্যাটেজিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপে (এসটিএজি) ১১ জন সদস্য তারা নির্বাচিত করেছে। বাংলাদেশ থেকে আমি একা।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়াতে হেপাটাইটিস বি ও সি নির্মূলের জন্য সমন্বিত পদক্ষেপ মাত্র শুরু হয়েছে। যেহেতু এসব অঞ্চলে রোগী অনেক বেশি তাই হেপাটাইটিস বি ও সি বিষয়ে কী করে কাজ করা যায়, কী করে ২০৩০ সালের মধ্যে এটা নির্মূল করা যায় সে বিষয়ে সরকারকে ইনপুট দেওয়া এবং গাইড করার কাজ করবে এ প্যানেল।

ডা. মামুন বলেন, আগামী জুনে এ নিয়ে প্রথম মিটিং হবে এবং তারা সেখানে দায়িত্ব ভাগ করে দেবে।

/জেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বাধীনতা যুদ্ধ আর জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী
স্বাধীনতা যুদ্ধ আর জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী
রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ: ফ্রান্সে ১ হাজার মৃত্যু, আরও বাড়ার শঙ্কা
রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ: ফ্রান্সে ১ হাজার মৃত্যু, আরও বাড়ার শঙ্কা
আম্বার আইটি থেকে এখন মিলবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন
আম্বার আইটি থেকে এখন মিলবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয়