বাজেটে জীবন-জীবিকা ও মানবতা উপেক্ষিত: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২০, ১৮:৩৭আপডেট : ১১ জুন ২০২০, ১৮:৩৭

আমীর খসরু মাহমুদ চৌধুরী

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে জীবনের মৌলিক বিষয়গুলো উপেক্ষিত হয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এখন দেশের মানুষের স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাত অগ্রাধিকার পাওয়ার কথা। এবারের বাজেটে জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি একেবারেই উপেক্ষিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে এক ভিডিওবার্তার মাধ্যমে পাঠানো বাজেট-প্রতিক্রিয়ায় আমীর খসরু এসব কথা বলেন।

বার্তায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জিডিপি ও রাজস্ব আহরণে যে প্রবৃদ্ধির লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা দৃশ্যমানভাবেই প্রতারণার শামিল।’

বাজেটের বড় অংশ মেগা প্রজেক্টগুলোকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যেগুলো এরইমধ্যে প্রশ্নবিদ্ধ এবং চাইলেই এগুলো উপেক্ষা করা যেতো।’

তিনি মনে করেন, অগ্রাধিকার ভিত্তিতে এসব প্রকল্পকে বাজেটে আনার প্রয়োজন ছিল না। দুর্নীতির যে ধারা চলমান আছে, সেটাকে আরও অব্যাহত রাখাই এর কারণ বলেও উল্লেখ করেন তিনি।

আমীর খসরু আরও বলেন, ‘কালো টাকা সাদা করার যে সুযোগ বাজেটে দেওয়া হয়েছে, তাও দুর্নীতিকে চলমান রাখার একটা প্রয়াস বলে আমি মনে করি।’

উল্লেখ্য, শুক্রবার (১২জুন) বিকালে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনলাইনে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুর কবির খান।

 

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি