এবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২০, ২১:৫৯ আপডেট : ১৯ জুন ২০২০, ২২:১৪

ইকবাল কবীর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. ইকবাল কবীর করোনায় আক্রান্ত হয়েছেন। তার ছোট ভাই সাংবাদিক নজরুল কবীর বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ করোনাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।
শুক্রবার (১৯ জুন) নজরুল কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইকবাল কবীর করোনাতে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। তার শারীরিকভাবে তেমন কোনও সমস্যা নেই। তিনি অনেকটাই সুস্থ ও ভালো আছেন।’
প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন এবং মৃত্যুবরণ করেছেন এক হাজার ৩৮৮ জন।

/জেএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশকে সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা করতে চায় চীন
বাংলাদেশকে সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা করতে চায় চীন
মেসির বিদায়ী ম্যাচের অনুষ্ঠান সূচিতে চমক
মেসির বিদায়ী ম্যাচের অনুষ্ঠান সূচিতে চমক
মেসিকে নিয়ে নেইমারের আবেগঘন বার্তা 
মেসিকে নিয়ে নেইমারের আবেগঘন বার্তা 
ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই আদায়, ভুয়া কাবিননামা করে হয়রানি
ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই আদায়, ভুয়া কাবিননামা করে হয়রানি
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা