পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেয়েছে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ মে ২০২৫, ১৭:৪০আপডেট : ১৫ মে ২০২৫, ১৮:০৫

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে স্বল্প সময়ের জন্য স্থগিত থেকে শনিবার শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই ফ্র্যাঞ্চাইজি লিগের নতুন তারিখ ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠেছে, পাকিস্তানে কি যাবে বাংলাদেশ? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অপেক্ষায় আছে সরকারের সিদ্ধান্তের। শেষ পর্যন্ত সরকারের তরফ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই খবর জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

সবুজ সংকেত পেলেও এখনও সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি বললেন মিঠু, ‘আমরা সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছি। ক্রিকেটাররা এখন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে দুই ম্যাচের সিরিজ খেলে ওখান থেকেই পাকিস্তানে যাবে তারা।’

পাকিস্তানে সফরের ক্ষেত্রে ক্রিকেটারদের মতামত নেওয়া হবে কিনা এমন প্রশ্নে মিঠু বলেছেন, ‘অবশ্যই মতামত নেওয়া হবে। সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি পেলেই আমরা ক্রিকেটারদের সঙ্গে কথা বলবো। যে পরিস্থিতি ঘটেছে, এরপর ওখানে ভ্রমণের ব্যাপারে অনেকের মধ্যেই সংশয় থাকতে পারে। আমরা কাউকেই জোর করতে পারি না।’ 

ভারত-পাকিস্তানের সঙ্গে সংঘাতে পিএসএল বন্ধ হয়ে নতুন সূচিতে শুরুর কারণে বাংলাদেশের সিরিজে পরিবর্তন আসছে। ১৭ মে থেকে শুরু হয়ে পিএসএল শেষ হবে ২৫ মে। আগামী ২৫ তারিখে ফয়সালাবাদে পাকিস্তানের সঙ্গে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা। এখন নতুন সূচি অনুযায়ী এই সিরিজ শুরু হবে দুই দিন পর ২৭ মে। যদিও বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আসন্ন পাকিস্তান সফরের জন্য বিসিবিকে একটি সংশোধিত ভ্রমণসূচিও পাঠিয়েছে পিসিবি। নতুন সূচি অনুসারে, সিরিজের প্রথম তিন ম্যাচ ২৭, ২৯ মে এবং ১ জুন ফয়সালাবাদে। শেষ দুটি ম্যাচ ৩ ও ৫ জুন লাহোরে হওয়ার কথা রয়েছে।  

/আরআই/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি