যশোরের মনিহার থেকে মুড়লি পর্যন্ত চার লেন সড়ক হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ১২:৪৬আপডেট : ২৩ জুন ২০২০, ১৩:১২

মনিহার থেকে মুড়লি পর্যন্ত সড়কের এমন বেহাল দশা যশোর শহরের মনিহার থেকে মুড়লি মোড় পর্যন্ত দুই লেনের সড়ককে চার লেনে উন্নীত করা হচ্ছে। এ লক্ষ্যে একনেকে প্রকল্প অনুমোদন করা হয়েছে। বর্তমানে প্রকল্পের দরপত্র মূল্যায়ন কার্যক্রম চলছে।

মঙ্গলবার (২৩ জুন) সংসদের প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, যশোর শহরের পালবাড়ির মোড় থেকে মুড়লির মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি চার লেনে উন্নীত করার জন্য ‘পালবাড়ি-দড়াটানা-মনিহার-মুড়লি জাতীয় মহাসড়কের (এন-৭০৭) মনিহার থেকে মুড়লি পর্যন্ত চার লেনে উন্নীতকরণ’ শীর্ষক একটি প্রকল্প গত বছর ২৬ নভেম্বর একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পটির দরপত্র মূল্যায়ন প্রতিবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

/ইএইচএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শক্তিশালী সাইবার নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
শক্তিশালী সাইবার নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
মা-তিন বোনকে হারিয়ে শিফাতের আহাজারি, ‘কাকে নিয়ে বাঁচবো?’
একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যামা-তিন বোনকে হারিয়ে শিফাতের আহাজারি, ‘কাকে নিয়ে বাঁচবো?’
‘ডিবির হেফাজতে’ মারা যাওয়া ছাত্রলীগ কর্মীর ভিডিও ভাইরাল, কী ঘটেছিল
‘ডিবির হেফাজতে’ মারা যাওয়া ছাত্রলীগ কর্মীর ভিডিও ভাইরাল, কী ঘটেছিল
চট্টগ্রামে দুই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ জনের মৃত্যু
চট্টগ্রামে দুই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের