সরকারের সিদ্ধান্ত মেনে নিন: শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ২৩:১৫আপডেট : ২৯ জুন ২০২০, ২৩:২১

বেগম মন্নুজান সুফিয়ান (ফাইল ফটো)

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, কোনও শ্রমিক ক্ষতিগ্রস্ত হোক প্রধানমন্ত্রী তা কখনও চান না। রাষ্ট্রায়ত্ত পাটকলে গোল্ডেন হ্যান্ডশেক প্রক্রিয়ায় সরকারের নেওয়া সিদ্ধান্ত শ্রমিকদের শান্তিপূর্ণভাবে মেনে নেওয়া উচিত। পাটকল শ্রমিকদের কল্যাণ এবং এ শিল্পের উন্নয়নের কথা ভেবেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

সোমবার (২৯ জুন) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আশা করি, শ্রমিকরা সরকারের এ সিদ্ধান্ত শান্তিপূর্ণভাবে মেনে নেবেন এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবেন।’

তিনি বলেন, ‘সরকারের এ সিদ্ধান্তের ফলে অবসায়নের পর মিলগুলো সরকারি নিয়ন্ত্রণে পিপিপি/যৌথ উদ্যোগ/জিটুজি/লিজ মডেলে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। নতুন মডেলে আবারও চালু করা মিলে অবসায়নকৃত বর্তমান শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। একইসঙ্গে এসব মিলে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।’

বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ‘শ্রম আইন অনুযায়ী শ্রমিকের ন্যায্য পাওনা আদায়ে শ্রম মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে। সরকারের ঘোষণা অনুযায়ী,  ২০১৪ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদের (৮ হাজার ৯৫৪ জন) প্রাপ্য সব বকেয়া, বর্তমানে কর্মরত শ্রমিকদের (২৪ হাজার ৮৮৬ জন) প্রাপ্য বকেয়া মজুরি, শ্রমিকদের পিএফ জমা, গ্র্যাচুইটি এবং সেইসঙ্গে গ্র্যাচুইটির সর্বোচ্চ ২৭ শতাংশ হারে অবসায়ন সুবিধা একসঙ্গে আগামী সেপ্টেম্বরে শতভাগ পরিশোধ করা হবে। এজন্য সরকার আগামী অর্থবছরের বাজেট থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা প্রদান করবে।’

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, শিল্প পুলিশের মহাপরিচালক মো. আব্দুস সালাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. ফজলুল হক মন্টু, প্লাটিনাম জুট মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সিবিএ সভাপতি শাহনাজ শারমিন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সমন্বয়হীন মন্তব্যে জটিল হয়ে উঠছে পাটকল শ্রমিকদের আন্দোলন

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে সোমবার কলম বিরতির আহ্বান
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে সোমবার কলম বিরতির আহ্বান
রংপুর মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, রোগীদের দুর্ভোগ
রংপুর মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, রোগীদের দুর্ভোগ
‘হরমুজ প্রণালিই ইরানের পারমাণবিক বোমা’
‘হরমুজ প্রণালিই ইরানের পারমাণবিক বোমা’
ছয় দফা থেকে বাঙালির স্বাধীনতার অভিযাত্রা
ছয় দফা থেকে বাঙালির স্বাধীনতার অভিযাত্রা
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট