অবশেষে পাকিস্তানে আটক বাংলাদেশিদের ফেরত আনার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২০, ১৯:৫২আপডেট : ০৭ জুলাই ২০২০, ০০:৩১

শিকলে বাঁধা অবস্থা খাবার খাচ্ছেন বন্দিরা (ছবি ভিডিও থেকে নেওয়া) গত ২৮ জুন ‘পাকিস্তানের কারাগারে শিকলবন্দি ৯ বাংলাদেশি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বাংলা ট্রিবিউন। এরপরই এ বিষয়ে তৎপর হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের মিশনকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের দেশে ফেরত আনার জন্য। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার ( ৬ জুলাই) সাংবাদিকদের তিনি বলেন, ‘পাকিস্তানে আটজন আটক আছে। তারা ওমানে ছিলেন। মাছ ধরতে গিয়ে তারা পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েন। এটি গত অক্টোবরের ঘটনা। আমরা যখন খবর পেলাম তখন তাদের কাছে কোনও পাসপোর্ট বা অন্য কোনও কাগজ ছিল না।’
তিনি বলেন, সংবাদ দেখার পরে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের বিষয়ে জিজ্ঞেস করি। তারা আমাদের জানিয়েছে আটককৃতরা বাংলাদেশি নাগরিক। আমরা সঙ্গে সঙ্গে মিশনকে জানিয়েছি তাদের নিয়ে আসার বিষয়ে। তাদের শাস্তি হয়েছে কয়েক মাস জেল এবং তারা জেল খেটেছে। ফ্লাইট চালু হলে তারা ফেরত আসতে পারবে বলে জানান মন্ত্রী।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি