নন-এমপিও শিক্ষকদের অনুদান দেবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ০৪:০৭আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৮:৫৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন-এমপিও কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের আর্থিক অনুদান দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খাতের ৫১ হাজার ২৬৬ জন শিক্ষককে জনপ্রতি ৫ হাজার এবং ১০ হাজার ২০৪ জন কর্মচারীকে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেওয়া হবে। মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস এ তথ্য জানান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় নন-এমপিও প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা আর্থিক সংকটে পড়েছেন। প্রধানমন্ত্রী নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক সংকটের কথা চিন্তা করে কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসাগুলোর নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ হাজার ৯২৯টি কওমি মাদ্রাসার এতিম ও দুস্থদের জন্য ১৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ জন কর্মচারীকে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন। এরই ধারাবাহিকতায় কোভিড-১৯ মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বেকায়দায় পড়া নন-এমপিও কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

/এমএইচবি/আইএ/এমএমজে/
সম্পর্কিত
৩৩ বছরের বঞ্চনা: ঈদের আগেই সুরাহা চান ১৭১৯ স্কুল-কলেজের শিক্ষকেরা  
এমপিওভুক্ত শিক্ষক বদলির সংশোধিত নীতিমালা জারিএকজন শিক্ষক কর্মজীবনে তিনবার বদলির সুযোগ পাবেন
এমপিওভুক্তির আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিত
সর্বশেষ খবর
সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের গতি-প্রকৃতি হতাশাজনক: মঞ্জু
সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের গতি-প্রকৃতি হতাশাজনক: মঞ্জু
চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, হতে পারে ভূমিধ্বস
চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, হতে পারে ভূমিধ্বস
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ কাটেনি মানুষের
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ কাটেনি মানুষের
আল-কায়েদার ঘাঁটি নিয়ে এখনই মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আল-কায়েদার ঘাঁটি নিয়ে এখনই মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ