সায়মা ওয়াজেদকে তথ্যমন্ত্রীর অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২০, ১৬:১১আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৬:৫৫

সায়মা ওয়াজেদ হোসেন পুতুল জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ শনিবার (২৫ জুলাই) এক অভিনন্দন বার্তায় তথ্যমন্ত্রী বলেন, ‘অত্যন্ত কম কার্বন নিঃসারক হয়েও বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের শিকার। কিন্তু গর্বের কথা এই যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এবিষয়ে অধিকার আদায়ের সংগ্রামে বিশ্বে পথিকৃৎ হিসেবে স্বীকৃত। জননেত্রীর পদাঙ্ক অনুসরণ করে তার কন্যা সায়মা ওয়াজেদ সিভিএফ দূত হিসেবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতাবৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির সম্মুখীন দেশগুলোর পক্ষে এখন বিশ্বের সামনে দাঁড়াবেন। আমি আন্তরিকভাবে এ দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করি।’

সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ প্যানেল সদস্য, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংস্থাটির অটিজম বিষয়ক শুভেচ্ছা দূত এবং বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, এবার সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের সঙ্গে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ কামাল, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা ও কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি মাপ্নুকেও সিভিএফ এর বিষয়ভিত্তিক দূত হিসেবে মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ ২০২০-২১ দুই বছরের জন্য এ ফোরামের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে।

আরও পড়ুন- ক্লাইমেট ভালনারেবল ফোরামের শুভেচ্ছা দূত হলেন সায়মা ওয়াজেদ

/এমএইচবি/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রূপচর্চা কী শুধু নারীদের জন্য? প্রচলিত ধারণা বদলালেন বিজয় ভার্মা
রূপচর্চা কী শুধু নারীদের জন্য? প্রচলিত ধারণা বদলালেন বিজয় ভার্মা
চারবার আলোচনার প্রস্তাব সরকারের, প্রত্যাখ্যান সিজেপির
চারবার আলোচনার প্রস্তাব সরকারের, প্রত্যাখ্যান সিজেপির
পাসপোর্টের ‘অবনমন হয়নি’, ভিসা সমস্যার কারণ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পাসপোর্টের ‘অবনমন হয়নি’, ভিসা সমস্যার কারণ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত