কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কমপ্রেহেন্সিভ মনিটরিং প্ল্যান করেছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২০, ১৯:০৭আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৯:০৯

কোরবানির পশুর চামড়া (ফাাইল ছবি) কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কমপ্রেহেন্সিভ মনিটরিং প্ল্যান করেছে সরকার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির কাঁচা চামড়া নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয়, সংগ্রহ, সংরক্ষণ, মজুত এবং চামড়ায় প্রয়োজনীয় লবণ লাগানো তদারকির জন্য বাণিজ্য মন্ত্রণালয় প্ল্যান হাতে নিয়েছে। এই পরিকল্পনার আওতায় কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম নির্ধারিত মূল্য, সংগ্রহ, সংরক্ষণ নিশ্চিত করতে ঈদের দিন থেকে দেশব্যাপী কাজ করবে। শনিবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় টিমগুলোর রূপরেখা ও কর্মপরিধি চূড়ান্ত করা হয়। বিকালে মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমপ্রেহেন্সিভ মনিটরিং প্ল্যান বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয় কেন্দ্রীয় যৌথ সমন্বয় কমিটি, কেন্দ্রীয় সমন্বয় ও মনিটরিং কমিটি, কন্ট্রোল রুম, ঢাকা ও নাটোর জেলার জন্য বিশেষ মনিটরিং টিম কাজ করবে। এছাড়া বিভাগীয় ও জেলার জন্য বাণিজ্য মন্ত্রণালয়াধীন দফতর/সংস্থার সমন্বয়ে মনিটিরিং টিম এবং সকল জেলা পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তার সমন্বয়ে মনিটরিং টিম কাজ করবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমন্বয় ও মনিটরিং কমিটিগুলো স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পবিত্র ঈদুল আজহার দিন থেকে কার্যক্রম পরিচালনা করবে। গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ কাঁচা চামড়ার গুণগতমান বজায় রাখা একান্ত প্রয়োজন। সভায় এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে দেশের সকল প্রচার মাধ্যমের সহযোগিতা চাওয়া হয়েছে।
বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মন্ত্রণালয়ের অণুবিভাগ প্রধানরা, বাণিজ্য মন্ত্রণালয়াধীন বিভিন্ন দফতর ও সংস্থা প্রধান এবং রফতানি অণুবিভাগের সকল কর্মকর্তা কর্মশালায় উপস্থিত ছিলেন।
চামড়ায় লাগানোর জন্য ব্যবহৃত লবণের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণসহ সাপ্লাই চেইন স্বাভাবিক রাখাতে সার্বক্ষণিক তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয়। বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু
ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের
ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের
দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না: নাহিদ ইসলাম
দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না: নাহিদ ইসলাম
জলাবদ্ধতায় কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি? 
জলাবদ্ধতায় কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি? 
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে