ট্রাক কেড়ে নিলো মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর প্রাণ

কুষ্টিয়া প্রতিনিধি
২০ মে ২০২৫, ২০:৫৯আপডেট : ২০ মে ২০২৫, ২০:৫৯

কুষ্টিয়ার মিরপুরে বালুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকাল ৫টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বেলা ৩টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর উপজেলার বিজিবি সেক্টর সংলগ্ন যোগীপুল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার বাবলুর ছেলে আহসান হাবিব তুষার (৩৫) এবং একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৬)।

আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক মেহেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলকে ট্রাকটি ধাক্কা দেয়। অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। একটি মোটরসাইকেলের ওপর ড্রামট্রাকটি উঠে যায়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। 

নিহত তুষারের ভগ্নিপতি তৌহিদ বলেন, ‘বিকালে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রথমে রাব্বির মৃত্যু হয়। এর আধ ঘণ্টা পর তুষারের মৃত্যু হয়েছে। নিহত দুই জন একে অপরের বন্ধু।’

মিরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুহুল আজম বলেন, ‘এ দুর্ঘটনায় চার জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।’

মিরপুর থানার ওসি জানান, এ ঘটনায় ড্রাম টাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক এবং হেলপার পালিয়ে গেছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি