লেবাননে এখনও কোনও বাংলাদেশি নিহতের খবর পাওয়া যায়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ০০:৫১আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১২:০৬

লেবাননে এখনও কোনও বাংলাদেশি নিহতের খবর পাওয়া যায়নি লেবাননে জোড়া বিস্ফোরণে এখনও কোনও বাংলাদেশি নিহতের খবর পাওয়া যায়নি। তবে সামরিক বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রদূতসহ আমরা বন্দর এলাকায় পৌঁছে যাই এবং আহত বাংলাদেশিদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।’

আহত প্রসঙ্গে তিনি জানান, ১০ জনের কম আহত হয়েছেন। এদের মধ্যে দু'জন গুরুতর আহত হয়েছেন।  বাকিরা কানে বা মাথায় ব্যথা পেয়েছেন।

তিনি আরও জানান, জাহাজে মোট সদস্য সংখ্যা ১১০ জন এবং যেহেতু ঘটনাটি সন্ধ্যার আগ দিয়ে হয়েছে এবং সেজন্য অনেকেই জাহাজে ছিলেন না।

উল্লেখ্য, মঙ্গলবার বৈরুত বন্দরে বড় ধরনের বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। এতে শহরের বিভিন্ন অংশে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো শহরজুড়েই কম্পন অনুভূত হয়। বিস্ফোরণস্থলে কয়েক মাইল দূরের ভবনের জানালাও ভেঙে গেছে।

ভয়াবহ এই বিস্ফোরণে ব্যাপক হতাহতের আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গোয়েন্দা ও মেডিক্যাল সূত্রের বরাতে জানিয়েছে, অন্তত দশটি মরদেহ বিস্ফোরণের পর হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন- বৈরুতের বিস্ফোরণে ব্যাপক হতাহতের আশঙ্কা

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো বৈরুত

/এসএসজেড/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
ট্যুরিস্ট পুলিশের সাবেক এস‌পি আপেল মাহমুদ বরখাস্ত
ট্যুরিস্ট পুলিশের সাবেক এস‌পি আপেল মাহমুদ বরখাস্ত
আদালতে বিচারককে গালি ও পুলিশকে মারধর, তাৎক্ষণিক ১ বছরের জেল
আদালতে বিচারককে গালি ও পুলিশকে মারধর, তাৎক্ষণিক ১ বছরের জেল
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা