প্রধানমন্ত্রীর কাছে মোদির বার্তা পৌঁছে দিলেন শ্রিংলা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ আগস্ট ২০২০, ০৩:৫০আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১১:৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হর্ষবর্ধন শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় গণবভনে ওই সাক্ষাতে শেখ হাসিনার কাছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা নিয়ে আসেন তিনি। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাই অনির্ধারিত এই সফরের মূল লক্ষ্য ছিল বলে ভারতীয় কূটনৈতিক সূত্রে জানা গেছে। 

সূত্র জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় পররাষ্ট্র সচিবের সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও স্বার্থ নিয়ে কথা হয়েছে। নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো বার্তাকে গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং দু’দেশের সম্পর্ককে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে কথা হয়েছে।

দেশটির কূটনৈতিক সূত্রে জানা যায়, গণভবনে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কোভিড-১৯ এর মধ্যে দুই দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা কীভাবে করা যায়, সে বিষয়ে কথা হয়েছে। এই মহামারির মধ্যে কীভাবে এক দেশ অপর দেশকে সহযোগিতা করতে পারে এবং এই রোগের ভ্যাকসিন ও চিকিৎসা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশের একসঙ্গে মুজিববর্ষ উদযাপনের বিষয়েও কথা হয়েছে।

সূত্র জানায়, বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি ভার্চুয়াল মিটিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। যেখানে দুই দেশের সম্পর্ক এবং বিশেষভাবে যৌথ প্রকল্পগুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া দুই দেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং চিকিৎসাসেবা বিনিময়েরও প্রস্তাব দেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, সেখানে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের কীভাবে নিরাপদে সে দেশে ফেরত পাঠানো যায়, সে বিষয়ে আলোচনা করেছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এটিই ছিল সচিব হিসেবে শ্রিংলার প্রথম কোনও দেশ সফর। তাছাড়া করোনার পর দুই দেশের মধ্যে দীর্ঘদিন যোগাযোগ বন্ধ থাকার পর ভারতীয় কোনও শীর্ষ কর্মকর্তার এটিই প্রথম ঢাকা সফর।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু