পেঁয়াজ রফতানি বন্ধ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুতপ্ত: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪১

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ছবি: হারুন উর রশীদ) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করার সিদ্ধান্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুতপ্ত।  বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা চিঠি দিয়েছি। আমরা শুনেছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে অনুতপ্ত। কারণ তারা বিষয়টি জানতো না।’

মন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টি জানতাম না। আমরা আগেভাগে যদি জানতাম যে পেঁয়াজ রফতানি বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে ব্যবস্থা নিতে পারতাম। হঠাৎ করে শুনলে আচমকা অবস্থার মধ্যে পড়ে যাই।’

তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি কেন হঠাৎ করে এমন হলো এবং তখন ওরা বলেছে তারাও বিষয়টি জানতো না।’

এটি একটি দুর্ঘটনা−উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে ছয় লাখ টন পেঁয়াজ মজুত আছে যা দিয়ে তিন মাসের মতো চলবে। এছাড়া আরও ১১ হাজার টন আমদানি প্রক্রিয়াধীন আছে। এটি নিয়ে খুব বেশি চিন্তার কিছু নাই।’

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারত পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয়। অভ্যন্তরীণ সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে দেশটি।

আরও পড়ুন- 

এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ-তিনগুণ হয় কী করে?
পেঁয়াজ আমদানিতে শুল্ক কমানোর কথা বিবেচনা করা হবে

এক মাসের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে: বাণিজ্যমন্ত্রী

প্রতিশ্রুতি রাখছে না ভারত, বাংলাদেশের উদ্বেগ

পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকারের ৯ উদ্যোগ

/এসএসজেড/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাহিরের শক্তির হাতে নির্ধারিত হতে পারে না: আরাঘচি
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাহিরের শক্তির হাতে নির্ধারিত হতে পারে না: আরাঘচি
গুলশানের এডিসিসহ ডিএমপির চার কর্মকর্তাকে বদলি
গুলশানের এডিসিসহ ডিএমপির চার কর্মকর্তাকে বদলি
ডিগ্রি প্রথম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা পেছালো
ডিগ্রি প্রথম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা পেছালো
মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি পোশাক শ্রমিকদের
মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি পোশাক শ্রমিকদের
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার