সোহরাওয়ার্দী হাসপাতাল ও জনস্বাস্থ্য ইনস্টিটিউটের দুই পরিচালক ওএসডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২০, ১৬:২১ আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৭:৩৯

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে তাদের স্ব স্ব পদ থেকে সরিয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগ এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করে।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে ডা. তানভীর আহমেদ চৌধুরীকে ন্যস্ত করা হয়েছে। আর নিয়মিত পরিচালক পদায়ন না করা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য উপপরিচালক  ডা. কে এম মামুন মোর্শেদকে আপাতত পরিচালকের দায়িত্ব দেওয়া হলো। সোহরাওয়ার্দী হাসপাতাল ও জনস্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক ওএসডি

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক আবদুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় ‘অত্র ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এ প্রসঙ্গে ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তিন কার্যদিবসের মধ্যে পরিচালকের ব্যাখ্যা চাওয়া হয়। পরে দুঃখ প্রকাশ করে নির্দেশনা বাতিল করেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিম।

এদিকে, বেশি মূল্যে যন্ত্রপাতি ক্রয় করে সরকারের আর্থিক ক্ষতিসাধন করার প্রমাণ পাওয়ায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়াসহ তিন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযুক্ত অন্য চিকিৎসকরা হলেন−ডা. সৌমিত্র সরকার ও ডা. রতন দাস গুপ্ত। চিঠিতে বলা হয়, ওই তিন চিকিৎসক বিভিন্ন সরঞ্জামের মূল্য যাচাই না করে অতিরিক্ত বাজার দর নির্ধারণ করেছেন। এতে সরকারের ছয় কোটি ৪০ লাখ ৩১ হাজার ৮০০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

আরও পড়ুন- 

দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি বাতিল করলেন জনস্বাস্থ্যের পরিচালক

জনস্বাস্থ্যের বিজ্ঞপ্তি কোন বিধি বলে জানতে চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

নারীর হিজাব, পুরুষের টাকনুর ওপর পোশাক পরার বিজ্ঞপ্তি জনস্বাস্থ্য ইনস্টিটিউটে!

দুর্নীতির অভিযোগে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালককে শোকজ

 

/এসও/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা কিশোর গ্রেফতার
বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা কিশোর গ্রেফতার
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং কোচ প্রোটিয়া অলরাউন্ডার
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং কোচ প্রোটিয়া অলরাউন্ডার
মিরপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত
মিরপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী