২৬ মার্চ থেকে শিলিগুড়ি যাওয়া যাবে ট্রেনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২০, ১৮:০৭ আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৮:১৫

রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আগামী বছরের  ২৬ মার্চ ঢাকা থেকে শিলিগুড়ি রুটে নতুন যাত্রীবাহী ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। সোমবার (৭ ডিসেম্বর) মন্ত্রীর সঙ্গে তার দফতরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথা বলেন।

আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি অংশের মধ্যে নতুন রেল যোগাযোগ উদ্বোধন করবেন। এ বিষয়টি নিয়েও আর বিস্তারিত আলোচনা হয় রেলমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের মধ্যে। রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

রেলমন্ত্রী জানান, উদ্বোধন উপলক্ষে একটি খালি ওয়াগন চিলাহাটি থেকে হলদিবাড়ি যাবে। পরবর্তীতে মালবাহী ট্রেন এই রুটে চালানো হবে। রেলপথ মন্ত্রী ঢাকা-শিলিগুড়ি নতুন ট্রেন চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য হাইকমিশনারকে অনুরোধ জানান।

এ আলোচনার সময় বাংলাদেশে চলমান ভারতীয় অর্থায়নে এল‌ওসি এর অধীনে যে সব প্রকল্প চলমান ও আগামীতে কাজ হবে সেগুলো বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে খুলনা-মোংলা রেল লাইন, ঈশ্বরদীতে আইসিডি নির্মাণ, বগুড়া- সিরাজগঞ্জ নতুন রেলপথ নির্মাণ, যশোর থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ, সৈয়দপুরে একটি আধুনিক কারখানা প্রতিষ্ঠা করা ইত্যাদি বিষয়ে আলোচনায় উঠে আসে। রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

এর পাশাপাশি সিরাজগঞ্জে একটি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) নির্মাণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এর সুফল সম্পর্কে উভয় পক্ষ আলোচনায় তুলে ধরেন।

রেলপথ মন্ত্রী জানান, ২০২২ সালের শেষের দিকে ঢাকা থেকে কক্সবাজার নতুন ট্রেন চালানো হবে। তিনি বলেন, ডাবল লাইন ছাড়া রেলপথের উন্নয়ন ঘটানো সম্ভব নয়। কাজেই সারাদেশের গুরুত্বপূর্ণ লাইনগুলোকে ডাবল লাইনে উন্নত করার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

এ সাক্ষাতের সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।

/এসএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পরে পুলিশে সোপর্দ
‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পরে পুলিশে সোপর্দ
চীন-যুক্তরাষ্ট্র সমঝোতা বিশ্বকে কী বার্তা দেয়?
চীন-যুক্তরাষ্ট্র সমঝোতা বিশ্বকে কী বার্তা দেয়?
যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই বাদ দিলো ভারত
যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই বাদ দিলো ভারত
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!