ফের কমছে তাপমাত্রা, বাড়বে শৈত্যপ্রবাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ২১:৩৬আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২২:২৭

কর্মজীবী মানুষ গরম পোশাক ও চলাচলে পড়েছেন ভীষণ দুর্ভোগে। দেশে বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইতে শুরু করার পর গত দুদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবার কমতে শুরু করেছে। এতে আবারও নতুন করে কিছু এলাকা শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে। এছাড়া আগামী শুক্র বা শনিবার থেকে আবারও সারাদেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়াবিদ বজলুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, গত দুই দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও আবার আজ কমে গেছে। আগামী দুদিনে আরও কমতে পারে। একইসঙ্গে শৈত্যপ্রবাহের এলাকা বাড়তে পারে। আগামী সপ্তাহে আবারও দেশের উত্তরাঞ্চলসহ মধ্যাঞ্চল আর দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরুর আশঙ্কা করছি।
আবহাওয়া অধিদফতর জানায়, গোপালগঞ্জ, সীতাকুণ্ড, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল, তেঁতুলিয়া ও রাজারহাট অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ১, যা গতকাল ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল ঢাকায় ছিল ১৪, আজ ২ ডিগ্রি কমে ১২ দশমিক ৮, ময়মনসিংহে ছিল ১০ দশমিক ৭, আজ ১০ দশমিক ৪, চট্টগ্রামে ছিল ১৩ দশমিক ১, আজ কিছুটা বেড়ে ১৩ দশমিক ৮, সিলেটে ছিল ১১ দশমিক ৮, আজ ১৪ দশমিক ৭, রাজশাহীতে ছিল ১১ দশমিক ২, আজ ১২, রংপুরে ছিল ১২ দশমিক ৪, আজ ১১ দশমিক ৭, খুলনায় ছিল ১১ দশমিক ৪, আজ ১২ দশমিক ২ এবং বরিশালে ছিল ১০ দশমিক ৫, আজ ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

/এসএনএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যালরির চাহিদায় সত্যিই কী পুরুষরা এগিয়ে
ক্যালরির চাহিদায় সত্যিই কী পুরুষরা এগিয়ে
এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার পরামর্শ
এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার পরামর্শ
সুইজারল্যান্ড সমতা ফেরালেও লাল কার্ড দেখলেন এমবোলো
সুইজারল্যান্ড সমতা ফেরালেও লাল কার্ড দেখলেন এমবোলো
স্ত্রীর অশালীন ভাষা নিয়ে প্রশ্ন, গোবিন্দ বললেন, ‘এসব সামলাতে শিখেছি’
স্ত্রীর অশালীন ভাষা নিয়ে প্রশ্ন, গোবিন্দ বললেন, ‘এসব সামলাতে শিখেছি’
সর্বাধিক পঠিত
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ