ভাসানচরে তিন নতুন অতিথি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২০, ১৯:৪৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৯:৫০

ভাসানচরে পৌঁছান রোহিঙ্গারা গত ৪ ও ২৯ ডিসেম্বর দুই ধাপে মোট তিন হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। এর আগে থেকে ছিল ৩০৬ জন রোহিঙ্গা। এদের সঙ্গে যোগ হয়েছে তিন জন নতুন অতিথি, যারা সম্প্রতি ভাসানচরে ভূমিষ্ট হয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

পররাষ্ট্র সচিব বলেন, ‘এখন তিন হাজার ৭৫২ জন রোহিঙ্গা সেখানে আছে। এছাড়া গত ৪ ডিসেম্বর সেখানে যাওয়া রোহিঙ্গাদের মধ্যে থেকে তিনটি বাচ্চা ভূমিষ্ট হয়েছে। সুতরাং বলা যায় এটি কোনও ভয়ঙ্কর দ্বীপ নয় বা সেরকম ভীতির কিছু নেই। সেখানে যথেষ্ট সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে অবস্থানকারী এক হাজার ৬৪২ রোহিঙ্গাকে জাহাজে করে ভাসানচরে পাঠানো হয়। পরে ২৯ ডিসেম্বর পাঠানো হয় আরও এক হাজার ৮০৪ জনকে। ভাসানচরে রোহিঙ্গাদের আবাসন

কিছু কিছু আন্তর্জাতিক সংস্থা বা কিছু বিদেশি সংস্থা এখনও কিছুটা সংশয় বা বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে তাদের প্রতিক্রিয়া দেখাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের এই অবস্থানের বিরোধিতা করছি। সেখানে যথেষ্ঠ উঁচু বাধ আছে। এটি যে কার্যকর সেটি আমরা ঘূর্ণিঝড় আম্পানের সময়ে দেখেছি। সেখানে হাসপাতাল ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের লোকজন আছে এবং কিছু এনজিও হাত বাড়িয়ে দিয়েছে।’

জাতিসংঘ ও অন্যান্য সংস্থার সঙ্গে বাংলাদেশ সবসময় যোগাযোগে ছিল জানিয়ে তিনি বলেন, ‘তাদের কিছু মতামত এবং নিজস্ব চিন্তা-ভাবনা আছে। তারাও অংশীদার দেশগুলো নিয়েই কাজ করে, তাদের অর্থায়নও আসে ওইসব দেশ থেকে। সুতরাং এটি একটি বিরাট এন্টারপ্রাইজ। তারা দেখতে চায় যারা গেলো তারা কেমন আছে, তাদের কোনও সমস্যা আছে কিনা।’ মাসুদ বিন মোমেন

ভাসানচরে বিদেশি প্রতিনিধিদের পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, ‘তারা একটি স্থানীয় মিশন পাঠাবে এবং আমরা কথা বলছি সেটা কখন হলে ভালো হয়। দ্বিতীয়ত একটি টেকনিক্যাল মিশন পাঠানোর কথা। সে বিষয়ে তারা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে।’

আরও পড়ুন- 

ভাসানচরে দ্বিতীয় ধাপে পৌঁছেছেন ১ হাজার ৮০৪ রোহিঙ্গা

যেভাবে ভাসানচরে পৌঁছালো ৩৯০ রোহিঙ্গা পরিবার (ভিডিও)

৭টি জাহাজে করে ভাসানচরে যাচ্ছেন ১৬৪২ রোহিঙ্গা

ভাসানচরের রোহিঙ্গারা খুশি, নিরুৎসাহিত করছে একটি পক্ষ

 

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম