ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে হামলাকারীরা চিহ্নিত: রেল সচিব

ওমর ফারুক
১৪ জানুয়ারি ২০১৬, ২৩:০৪আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ২৩:০৭

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে মাদ্রাসা ছাত্রদের অগ্নিসংযোগ রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন বলেছেন,গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে হামলা হল।কি কারণে হল জানি না।তবে স্টেশনে স্থাপন করা ক্লোজড সার্কিট ক্যামেরার রেকর্ড দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার রেলভবনে ওয়াইফাই সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে সচিব এ তথ্য জানান। এ সময় রেলপথ মন্ত্রী মুজিবুল হকসহ রেলওয়ের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
রেল সচিব বলেন,সময়ের প্রয়োজনেই এখন রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো দরকার।অবশ্য আমাদের অনেক স্টেশনে ক্লোজড সার্কিট ক্যামেরা রয়েছে।তিনি বলেন,যে কোনও ঘটনায় প্রথমেই হামলার শিকার হন স্টেশন মাস্টাররা। অনেক স্টেশনের দরোজা ভাঙা।এসব স্টেশনে শক্ত দরজা স্থাপনা করা প্রয়োজন। তাহলে স্টেশন মাস্টারা কিছুটা বেশি সময় নিরাপদ থাকতে পারবেন।
প্রসঙ্গত, গত সোমবার (১১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলা পরিষদ মার্কেট এলাকায় ইজিবাইক চালক ও দোকানির সঙ্গে স্থানীয় জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার এক ছাত্রের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ওই মাদ্রাসার ছাত্ররা এলাকায় দোকানপাট ভাঙচুর করে। এক পর‌্যায়ে ব্যবসায়ীদের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত মাসুদুর রহমান (২০) নামের এক ছাত্র  পরের দিন (১২ জানুয়ারি) ভোরে মারা যান।

এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার ছাত্ররা ১২ জানুয়ারি রেলস্টেশনসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে হামলা চালায় এবং স্টেশনের গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি গুঁড়িয়ে দেয় ও অগ্নিসংযোগ করে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে মাদ্রাসা ছাত্রদের হামলার ঘটনায় অজ্ঞাতনামা এক হাজার দুই শ’ জন আসামী করে মামলা হয়েছে। বুধবার দুপুরে রেলস্টেশন মাস্টার মহিদুর রহমান আখাউড়া রেলওয়ে থানায় এ মামলাটি করেন।

ওএফ/এমএসএম/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সাত মাসে ১৫৭১৭ শিশুর বিষয়ে জিডি, সবাই এখন নিখোঁজ নয়’
‘সাত মাসে ১৫৭১৭ শিশুর বিষয়ে জিডি, সবাই এখন নিখোঁজ নয়’
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান তথ্য উপদেষ্টার
সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান তথ্য উপদেষ্টার
গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: প্রধানমন্ত্রী 
গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা