তনু হত্যার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ১৬:৪৩আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৬:৫০

আব্দুল্লাহ আল নোমান সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ-প্রতিবাদ চলছেই। হত্যার ৯ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনও অপরাধীকে আইনের আওতায় না আনায় রাজধানীতে গত চার দিনের মতো সোমবারও প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এক্ষেত্রে অবিলম্বে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিএনপি।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে তনুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে এ দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে আব্দুল্লাহ আল নোমান বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন অথবা তিনজন বিচারপতিকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে- যারা তদন্ত করে তনু হত্যার প্রকৃত রহস্য বের করবেন।
বিএনপির এই নেতা বলেন, আজ যদি কোনও সামরিক বাহিনীর কোনও কর্মকর্তার মেয়ে ধর্ষিত হতো এবং মৃত্যু হতো তাহলে আমরা বিচারের অবস্থা দেখতে পেতাম। কিন্তু তনু তেমন বড় কোনও সামরিক কর্মকর্তার মেয়ে নয়। সেজন্য তনুর মৃত্যুরহস্যও ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার একটা প্রচেষ্টা হচ্ছে। আমরা এ মৃত্যুর বিচার চাই।
আয়োজক সংগঠনের সভাপতি নূরী আরা সাফার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ প্রমুখ।

সকালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ইডেন কলেজ শাখার উদ্যোগে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনিদীপা ভট্টাচার্যের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট নগর শাখার সভাপতি নাঈমা খালেদ মনিকা ও ইডেন কলেজ শাখার সংগঠক তৌফিকা লিজা।

বক্তারা বলেন, ‘৯ দিন পার হয়ে গেলেও তনুর দোষীদের খোঁজ বের করতে পারেনি পুলিশসহ প্রশাসন। বরং সরকারসহ রাষ্ট্রীয় প্রশাসনের দায়িত্বহীনতা, নির্লিপ্ততা আমাদের ক্ষুব্ধ করছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই এ ঘটনাগুলো আমাদের বিবেককে দংশিত করে। সংগঠন দুটি আগামীকাল মঙ্গলবার স্বাক্ষর সংগ্রহ ও প্রতিবাদী সমাবেশের ঘোষণা দেয়। সমাবেশ শেষে একটি মিছিল কলেজ থেকে আজিমপুর বাসস্ট্যান্ড হয়ে ইডেন কলেজের কড়ইতলায় এসে শেষ হয়।

/এসটিএস/এফএস/ এএইচ/

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি