জুলহাজ ও তনয়ের মরদেহ হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৬, ১৩:০১আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৫:১৭

জুলহাজ মান্নান যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডি’র বাংলাদেশ অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়ের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় তার চাচা আমিনুল ইসলাম ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে কলাবাগান থানা পুলিশের কাছ থেকে মরদেহ গ্রহণ করেন। পরে দুপুর দেড়টার দিকে তনয়ের মরদেহ গ্রহণ করেন তার চাচা ফজলুর রহমান ও মামা মফিকুর রহমান। এ সময় কলাবাগান থানার এসআই আনসার আলী উপস্থিত ছিলেন।
জুলহাজের চাচা আমিনুল ইসলাম জানিয়েছেন, মরদেহটি প্রথমে কলাবাগানের বাসায় নেওয়া হবে। জুলহাজের এক বোন যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছেন। তিনি আসার পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আজই তার দাফন সম্পন্ন করা হবে।  
এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সোহেল মাহমুদ এর তত্ত্বাবধানে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এদিকে, এ ঘটনায় নিহত অপর নাট্যকর্মী মাহবুব তনয়ের ময়না তদন্তও সম্পন্ন হয়েছে। অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে দুপুর দেড়টার দিকে তার মরদেহও পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তনয়ের মরদেহ গ্রহণ করেন তার চাচা ফজলুর রহমান ও মামা মফিকুর রহমান। তনয় রাজধানীর শ্যাওড়াপাড়া এলাকায় মা ও বোনের সঙ্গে বসবাস করতেন। 

সোমবার সন্ধ্যায় রাজধানীর কলাবাগানে খুন হন ইউএসএআইডি’র কর্মকর্তা ও মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল অফিসার জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় (২৮)। নিহত জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। জুলহাজ বাংলাদেশে সমকামীদের অধিকার নিয়ে কাজ করতেন। ‘রূপবান’ নামে একটি পত্রিকাও সম্পাদনা করতেন তিনি। অন্যদিকে তনয় আশা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন। লোকনাট্য নামের একটি থিয়েটারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

/জেইউ/টিএন/

আরও পড়তে পারেন:

কলাবাগানে জোড়া খুন: খুনি শনাক্তে আশাবাদী পুলিশ, আটক ১

সম্পর্কিত
সর্বশেষ খবর
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর
ধর্ষণ-হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা, একজন গ্রেফতার
ধর্ষণ-হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা, একজন গ্রেফতার
‘বাঙালি মাছ-মাংস খাবেই’, বাঘেশ্বর বাবাকে রাজ্য বিজেপির জবাব
‘বাঙালি মাছ-মাংস খাবেই’, বাঘেশ্বর বাবাকে রাজ্য বিজেপির জবাব
একই বিষয়ে একাধিক রিট: রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা
একই বিষয়ে একাধিক রিট: রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ