গিলে ফেললেন মোবাইল ফোন, তারপর?

ফিচার ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ১৭:০১আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৭:০১

জেলখানায় কয়েদির হাতে মোবাইল ফোন নিষিদ্ধ বস্তু। তবু এর প্রতিই দুর্নিবার আকর্ষণ থাকে বন্দিদের। মিসরের কারাবন্দি মোহাম্মদ ইসমাইলের কাছে মোবাইল ফোন যেন সোনার চামচ। তাই সঙ্গে একটা ছোটখাটো ফোন রাখতে এতটাই মরিয়া ছিলেন যে সেটা গিলেই ফেলেছিলেন।

কিন্তু প্লাস্টিকের ফয়েলে মোড়ানো বেয়ালা মোবাইল ফোনটা ‘সময়মতো’ বের হয়নি। কাউকে বলতেও পারছিলেন না বিষয়টা। এভাবে কেটে গেলো টানা ছয় মাস।

শেষে এক দিন যখন পেটের ব্যথা অসহনীয় ঠেকলো সেদিন ইসমাইলকে শুয়ে পড়তে হলো অস্ত্রোপচারের টেবিলে। ছুরি-কাঁচির ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে তার অন্ত্র থেকে বেরিয়ে এলো একখানা ফোন।

ইসমাইল জানালেন, গার্ডদের কাছ থেকে লুকানোর জন্য এ কাজ তিনি আগেও অনেকবার করেছেন। কিন্তু প্রতিবারিই প্লাস্টিকে মোড়ানো ফোনটা অক্ষত বের হয়ে আসতো। এবার কেন যেন বিদ্রোহ করে ওটা। তবে অবাক করা বিষয় হলো, গত ছয় মাস তিনি স্বাভাবিকই ছিলেন। এমনকি এর মাঝে তার কোষ্ঠকাঠিন্য পর্যন্ত হয়নি।

সূত্র: স্কাই নিউজ অ্যারাবিয়া

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার