সবচেয়ে দামি তরমুজ

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২২, ২০:১৮আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ২০:১৮

এই বাজারে তরমুজ কিনতে গিয়ে যারা গলদঘর্ম হচ্ছেন, তারা এবার সান্ত্বনা পেতেই পারেন। বিশ্বের সবচেয়ে দামি তরমুজটির ধারেকাছেও ঘেঁষতে পারবে না বাজারের চারশ’-পাঁচশ’ টাকার তরমুজ।

জাপানের উত্তরের দ্বীপ হক্কাইদোতে চাষ হয় বিশেষ ওই কালো তরমুজের। জাতের নাম ‘দেনসুকে’। বছরে গড়ে মাত্র ১০০টি দেনসুকে তরমুজ উৎপাদন হয় সেখানে।

ফলন কম হলে দেনসুকে বিক্রির জন্য আয়োজন করা হয় জমকালো নিলাম অনুষ্ঠানের। তাতে একেকটি তরমুজ বিক্রি হয় আড়াইশ ডলার থেকে পাঁচ হাজার ডলারে। তবে ২০১৯ সালে একটি দেনসুকে তরমুজ বিক্রি হয়েছিল ছয় হাজার ডলারে (প্রায় পাঁচ লাখ ২২ হাজার টাকা)।

সবচেয়ে দামি তরমুজ

কেমন স্বাদ এ তরমুজের? দ্য গার্ডেনার ম্যাগাজিন জানালো, কালো ও চকচকে চামড়ার নিচে রসালো অংশটি বেশ মুচমুচে। আর অন্য তরমুজের চেয়ে এটা একটু বেশি মিষ্টি। এছাড়া বাড়তি কোনও বিশেষত্ব নেই এর।

ইদানিং অবশ্য দেনসুকে তরমুজটির বীজ ইউরোপ ও উত্তর আমেরিকায়ও ছড়িয়ে পড়েছে। জাপানে যদি কখনও দেনসুকা তরমুজের ফলন ভালো হয়, তবে স্থানীয় সুপারশপে চলে আসে রাশভারী প্যাকেটে চড়ে।

রুবি রোমান আঙুর

তরমুজের মতো সবচেয়ে দামি আঙুরও পাওয়া যায় জাপানে। দেশটির ইশিকাওয়াতে উৎপাদন হয় রুবি রোমান জাতের লাল আঙুর। গতবছর এ জাতের প্রতিটি আঙুর বিক্রি হয়েছিল প্রায় ৪০ হাজার টাকায়। তবে মান অনুযায়ী এর দামে হেরফের ঘটলেও একেকটি আঙুরের দাম ১৭শ’ টাকার নিচে নামেই না।

/এফএ/
সম্পর্কিত
যে ইঁদুর মারার বিষে নিভে গেলো একই পরিবারের চার প্রাণ
তরমুজের মৌসুমি ব্যস্ততা
তরমুজের পাইকারি-খুচরা দামের ব্যবধানে ক্রেতাদের অসন্তোষ, অন্য ফলও চড়া
সর্বশেষ খবর
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার