এভাবেও খেলা যায় ফুটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২২, ২২:০৮ আপডেট : ০৪ আগস্ট ২০২২, ২২:০৮

রাজনীতি বলুন আর ফুটবল, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় সবাই। কিন্তু ‘আলপাইন ফুটবলে’ সেটা পাবেন না। লেভেল তো দূরে থাক, প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি ঢালু ময়দানে চালাতে হবে ড্রিবলিং, কর্নার কিক মারার আগে কষতে হবে অঙ্ক। সেইসঙ্গে মাথায় রাখতে হবে মাধ্যাকর্ষণ ও বিভব শক্তির সূত্র। ফিজিক্স থেকে ফিটনেস— দুটোই লাগবে এ খেলায় জিততে।

অস্ট্রেলিয়ান আলপসে দারুণ চলে এ খেলা। আলপাইন অঞ্চলের পাহাড়ের ঢালে খেলা হয় বলে নাম আলপাইন ফুটবল।

খুব বেশিদিন হয়নি এ খেলা চালু হয়েছে। যাদের হাত ধরে ঢালু এ ফুটবলের সূচনা, তাদের একজন ফ্রাঞ্জ মায়ার। তিনি বললেন, ‘আমরা ফুটবল দেখতাম এবং খেলাটাকে বোরিং মনে হতো। তারপর একদিন পেপি (আরেক আবিষ্কারক) আমাকে বললো, তারা যেভাবে খেলাটা খেলে সেটা অত কঠিন কিছু না। এটা পাহাড়ে খেলা উচিত।’

ঢালুতে একবার পড়লেই গড়িয়ে যেতে হবে বহুদূর

তবে মূল ব্যাপারটা হতে পারে— আলপস অঞ্চলে বড়সড় সমতল ভূমি পাওয়া যায় না বললেই চলে। তো সেখানে ফুটবল খেলতে হলে তো এমন কিছুই লাগতো। সমস্যা একটাই, পাহাড়ের ঢালে দৌড়ঝাঁপ করাটা আবার সবার কম্মো নয়।

 

সূত্র: ওডিটি সেন্ট্রাল

 

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত