যারা ভালো তারাই টিকে থাকবে

আবদুল্লাহ এইচ কাফি
১৩ মে ২০১৬, ১১:১৬আপডেট : ১৩ মে ২০১৬, ১১:১৮

আবদুল্লাহ এইচ কাফি অনলাইন গণমাধ্যম একটি নতুন প্রযুক্তি, এরই মধ্যে শক্ত গণমাধ্যম হিসেবে দাঁড়িয়ে গেছে। এটা আগামী দিনে টিকে থাকবে।
আমি মনে করি, দেশের অধিকাংশ অনলাইন নিউজ পেপার উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করে। এটা ঠিক নয়। এ কারণে অনলাইনগুলো পাঠককে সহজে মিসগাইড করতে পারে। এর সুযোগও রয়েছে। অনলাইনের সঙ্গে সম্পৃক্তদের সব সময় সতর্ক থাকতে হবে। ভালো সব সময়ই ভালো। যারা ভালো তারাই অনলাইনে টিকে থাকবেন।
আগামী দিনে অনলাইন প্রযুক্তিই আসলে সবার কাছে পৌঁছাবে। প্রিন্ট খবরের কাগজের সংখ্যা (ছাপা কপি) কমছে ও এটা সারাবিশ্বেই। কিন্তু কত তাড়াতাড়ি কমছে, সেটাই হলো বিষয়। কারণ সবাইকে তো অনলাইনের সঙ্গে খাপ খাওয়াতে হবে।
বাংলাদেশের অনেকেই তো আসলে হুজুগে। অনেকেই একসঙ্গে অনলাইন নিয়ে আসতে চাইছেন। কিন্তু এলেই তো হবে না। কোয়ালিটি থাকতে হবে। বেশিরভাগ অনলাইন নিউজ পেপারের কোয়ালিটি নেই। এ কারণে বেশি বেশি অনলাইন জন্ম নিচ্ছে। যদি সবাই কোয়ালিটির বিষয়ে কোনও আপস না করতেন, তাহলে যারা আসতেন, তাদের কোয়ালিটি নিয়েই আসতে হতো। তা না হলে তারা টিকতে পারতেন না। ফলে দুই চারটি ভালো অনলাইনের ভিড়ে মানহীনগুলো দাপিয়ে বেড়াচ্ছে।
আমি লক্ষ্য করেছি, যেসব খবরের কাগজের অনলাইন ভার্সন আছে, সেসব অনলাইনে ঘটনা ঘটার দিন যে খবরটি বড় করে অনলাইনে প্রকাশ করেছে, পরদিন ওই পত্রিকায় দেখা যায় খবরটি হয়তো শেষ পাতায় সিঙ্গেল কলামে ছাপা হয়েছে। এটা পাঠকের সঙ্গে প্রতারণা। আমি আজ খবরটি পড়ছি। আমি জানি খবরটির গুরুত্ব। পরদিন আমি খবরটির বিস্তারিত পড়তে চাইব। কিন্তু নিউজটি দেখে হতাশ হতে হয়। অনলাইনকে এসব দোষ থেকে মুক্ত থাকতে হবে।
লেখক: সাবেক সভাপতি, অ্যাসোসিও এবং বিসিএস

আরও পড়ুন: শুভ জন্মদিন বাংলা ট্রিবিউন
/এমও/

সম্পর্কিত
বাংলা ট্রিবিউন: ২ বছরজন্মোৎসবে আগত তারকাদের আরও ছবি
বাংলা ট্রিবিউন: ২ বছরতারকাদের সেলফি উচ্ছ্বাস (অ্যালবাম)
বাংলা ট্রিবিউন: ২ বছরকুশীলবরা ঘুরে দাঁড়াও
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম