বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন: ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৭, ০০:০০আপডেট : ২৪ মার্চ ২০১৭, ০১:২৮
image

বাংলাদেশ ব্যাংকে আগুন (ছবি: ফোকাস বাংলা) বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালকের (ঢাকা) নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, শটসার্কিট থেকে ৩০ তলা ভবনের ১৪ তলায় আগুনের সূত্রপাত হতে পারে।’
নাশকতার কোনও বিষয় জড়িত রয়েছে কিনা জানতে চাইলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘এটা নাশকতা কিনা তা তদন্ত কমিটি বলতে পারবে।’
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুন পুরোপুরি নেভানো হয় রাত ১০টা ৩৪ মিনিটে। ফায়ার সার্ভিসের প্রায় ৭০ জন কর্মী এখনও ভবনটিতে কাজ করছেন।
এদিকে, খবর পেয়ে বাংলাদেশ ব্যাংক ভবনে এসেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম.এ. মান্নান, কেন্দ্রীয় ব্যাংকটির গভর্নর ফজলে কবির, পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন-
বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন

/এসআই/আরজে/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাত্র ১০ দিনে সাজা নিয়ে কারাগারে, মারা গেলেন মুক্তির আগের 
মাত্র ১০ দিনে সাজা নিয়ে কারাগারে, মারা গেলেন মুক্তির আগের 
তিন সাংবাদিকের ওপর হামলা ও হুমকি: নিন্দা ও উদ্বেগ এইচআরএসএসের  
তিন সাংবাদিকের ওপর হামলা ও হুমকি: নিন্দা ও উদ্বেগ এইচআরএসএসের  
বাদ্যযন্ত্র ছেড়ে সালমান কি ‘তৌহিদি জনতার’ হাতে ‘ট্রাম্পকার্ড’ তুলে দিলেন?
বাদ্যযন্ত্র ছেড়ে সালমান কি ‘তৌহিদি জনতার’ হাতে ‘ট্রাম্পকার্ড’ তুলে দিলেন?
সব ধরণের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো ট্রাম্প প্রশাসন
সব ধরণের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো ট্রাম্প প্রশাসন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’