অ্যাপোলো’র ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট ডক্টরোলায়

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ মে ২০১৭, ২০:১৩ আপডেট : ১০ মে ২০১৭, ১৮:০৯

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্প্রতি অ্যাপোলো হসপিটালস ঢাকা ও ডক্টরোলা লিমিটেডের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন অ্যাপোলো হসপিটালস ঢাকার চিফ অপারেটিং অফিসার ডা. রত্নদীপ চাস্কার এবং ডক্টরোলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল মতিন ইমন।
এই চুক্তির ফলে উভয় প্রতিষ্ঠান স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত সেবায় সম্মিলিতভাবে কার্যকরী ভূমিকা পালন করবে। এরই প্রথম পদক্ষেপ হিসেবে অ্যাপোলো হসপিটালস ঢাকার সম্মানীত ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট খুব শিগগিরই ডক্টরোলার মাধ্যমে পাওয়া যাবে (১৬৪৮৪ নম্বরে কল করে বা Doctorola.com এ ভিজিট করে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে)।
চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন অ্যাপোলো হসপিটালস ঢাকার পক্ষে ভিনোদ কালরা (পরিচালক, ফাইনান্স) ও মো. শাফিউল ইসলাম (জেনারেল ম্যানেজার, সাপ্লাই চেইন) এবং ডক্টরোলার পক্ষে মো. সানজিদুল বারী (পরিচালক, অপারেশন্স) ও সায়ন এম আনজির হোসেন (হেড অব বিজনেস অপারেশন্স অ্যান্ড মার্কেটিং)।
উল্লেখ্য, ডক্টরোলা ডট কম (Doctorola.com) দেশের প্রথম অনলাইন ও কল সেন্টারভিত্তিক ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস।
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন