খালেদা জিয়ার ১১ মামলার পরবর্তী শুনানি ২৯ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ১৩:৫০আপডেট : ২২ মে ২০১৭, ১৪:০১

খালেদা জিয়া (ফাইল ছবি)

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া ১০টি নাশকতা ও একটি রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি পিছিয়ে আগামী ২৯ জুন নির্ধারণ করেছেন আদালত। সোমবার (২২ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা  খালেদা জিয়ার আইনজীবীর  সময়ের আবেদন মঞ্জুর করে এ তারিখ নির্ধারণ করেন।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

১১টি মামলার মধ্যে মিরপুরের দারুস সালাম থানায় নাশকতার আটটি, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক ও হত্যা আইনের দুটি মামলা রয়েছে। ১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে আজ সোমবার শুনানির জন্য দিন ধার্য ছিল। অপর ১০ মামলা ছিল চার্জ গঠনের বিষয়ে শুনানির জন্য।

সোমবার সবগুলো মামলায় খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলাগুলোর মধ্যে রাষ্ট্রদ্রোহসহ অধিকাংশ মামলা সম্প্রতি হাইকোর্ট স্থগিতের আদেশ দিয়েছেন। এ কারণে শুনানি পেছাতে সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি বলে সময়ের আবেদনে উল্লেখ করা হয়।

/এসআইটি/এমএ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম