বাংলাদেশ বেতারের জমি পেল বিএসএমএমইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৭, ১৭:৪০আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৭:৪৬

জমির দলিল হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতাল সম্প্রসারণের জন্য জমি পেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বুধবার (১৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহবাগে অবস্থিত বাংলাদেশ বেতারের জমি ও স্থাপনার দলিল বিএসএমএমইউকে হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের হাতে এ দলিল তুলে দেন।

রোগীদের কল্যাণে প্রধানমন্ত্রীর এই বাস্তবধর্মী পদক্ষেপের কারণে বিএসএমএমইউ হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের পরিধি আরও  সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

এসময় বিএসএমএমইউ’র সংস্থাপন শাখার প্রধান ডা.এ কে এম শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। 

এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহুমুখী কার্যক্রমের ফলে দেশের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমান প্রশাসনের আমলে গবেষণায় সাফল্যের কারণে ২০১৬ সালের ডিসেম্বরে স্পেনের সিমাগো রিসার্চ গ্রুপ ও যুক্তরাষ্ট্রের স্কপাস প্রকাশিত জরিপে বাংলাদেশের ১১টি নেতৃস্থানীয় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে পঞ্চম স্থান এবং বিশ্বসেরা তালিকায় ৬৪০তম স্থান অধিকার করেছে এই বিশ্ববিদ্যালয়।

অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ‘বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে এক হাজার ৯০৪টি বিছানা রয়েছে, যাতে সব সময়ই রোগী ভর্তি থাকেন। এছাড়া, প্রতিদিন সকালের বহির্বিভাগে গড়ে পাঁচ হাজার ও ২৪টি বৈকালিক বিশেষায়িত বহির্বিভাগে দিনে প্রায় এক হাজার রোগী সেবা নিচ্ছেন। দিন দিন রোগীর চাপ বাড়ছে। বাংলাদেশ বেতারের জায়গা ও স্থাপনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করায় এ বিশ্ববিদ্যালয়ের বিশ্বমানের চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও বৃদ্ধি পাবে।’

জনকল্যাণমুখী ও বাস্তবধর্মী এই পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন কৃতজ্ঞতা জানায়।

/জেএ/এএম/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম