বাড়িওয়ালার ছেলের ছুরিকাঘাতে ভাড়াটিয়া গৃহবধূ আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৭, ০৩:০৯আপডেট : ২২ জুলাই ২০১৭, ০৩:০৯

ছুরিকাঘাত রাজধানীর মুগদায় বাড়িওয়ালার ছেলের ছুরিকাঘাতে ভাড়াটিয়া গৃহবধূ আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত গৃহবধূর নাম রোকসানা ইয়াসমিন রিমা (২৫)। শুক্রবার (২১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

রিমার স্বামী আড়ং-এর ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার মশিউর রহমান জানান, দক্ষিণ মুগদায় ১৬২/১ নম্বর তিন তলা বাড়ির নিচতলায় দুই মাস ধরে ভাড়া থাকছেন তারা। শুক্রবার দুপুরে বাড়িওয়ালার ছোট ছেলে জিসান (৩২) অস্ত্রের ভয় দেখান এবং রিমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে রিমাকে উদ্ধার করে বিকাল ৫টায় ঢামেক হাসপাতাল ভর্তি করানো হয়। তার শরীরে ৫-৬টি স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে কী কারণে জিসান ছুরিকাঘাত করেছেন সেই ব্যাপারে কিছু জানতে পারেরনি মশিউর।

ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই  মো. বাবুল মিয়া বলেন, বিষয়টি মুগদা থানায় জানানো হয়েছে। এ ঘটনায় বাড়িওয়ালা ও তার বড় ছেলেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে মুগদা থানা পুলিশ।

/এআইবি/জেএইচ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম