এখনও আনিসুল হকের মস্তিষ্কে প্রদাহের কারণ জানতে পারেননি চিকিৎসকরা

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন থেকে
২৫ আগস্ট ২০১৭, ২৩:৪৬আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ২৩:৪৬

লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মস্তিষ্কে প্রদাহের কারণ এখনও নির্ণয় করতে পারেননি চিকিৎসকরা। তাই আনিসুল হকের মস্তিষ্কের বিভিন্ন অংশ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আনিসুল হক চিকিৎসকরা জানিয়েছেন, তার (আনিসুল হক) অবস্থা আগের মতোই রয়েছে। মস্তিষ্কে রক্তনালীর প্রদাহের উপসর্গ নির্ণয় করার চেষ্টা চালানো হচ্ছে।

সর্বশেষ অবস্থা জানাতে, আনিসুল হকের স্ত্রী রুবানা হকের বক্তব্যের ভিত্তিতে শুক্রবার লন্ডন সময় বিকালে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন একটি প্রেস রিলিজ পাঠায়। সেখানেই এসব বিষয় জানানো হয়।

লন্ডন দূতাবাসের পাঠানো প্রেস রিলিজ প্রেস মিনিস্টার নাদিম কাদির স্বাক্ষরিত ঐ প্রেস রিলিজে বলা হয়, আজ শুক্রবার হাসপাতালের ডাক্তাররা অধিকতর পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসার অংশ হিসেবে আনিসুল হককে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। তার মস্তিষ্ক এ বিশ্রামের ফলে ধীরে ধীরে উন্নতি করতে পারে।

তিনি আরও জানান, প্রথম দফায় দেওয়া ওষুধ তার শরীরে সেভাবে এখনও কাজ করেনি। আগামী সপ্তাহে মেয়রের শারীরিক অবস্থার অগ্রগতির খবর জানানো যাবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে আনারস নেবে পাকিস্তান
বাংলাদেশ থেকে আনারস নেবে পাকিস্তান
পরিবার ও জীবন-সংগ্রামের গল্পে বিটিভিতে ২ ধারাবাহিক নাটক
পরিবার ও জীবন-সংগ্রামের গল্পে বিটিভিতে ২ ধারাবাহিক নাটক
চাচা বেশি উইড়েন না, শেষবিদায়ের সবকিছু পাঠালাম: বিএনপি নেতাকে ‘অদৃশ্য মুসাফিরের’ চিঠি
চাচা বেশি উইড়েন না, শেষবিদায়ের সবকিছু পাঠালাম: বিএনপি নেতাকে ‘অদৃশ্য মুসাফিরের’ চিঠি
ইতালিতে যাত্রীসহ আটকা ফ্লাইট: যাচ্ছে বিমানের কারিগরি দল
ইতালিতে যাত্রীসহ আটকা ফ্লাইট: যাচ্ছে বিমানের কারিগরি দল
সর্বাধিক পঠিত
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো