তুরাগে পেট্রোল পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৯

তুরাগ রাজধানীর তুরাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার সকালে তুরাগ থানার ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজের পাশের একটি পেট্রোল পাম্পে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল হালিম (৪০) ও বুলেট (২৬)। এ ঘটনায় আহত কাজলকে (২৫) গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
তুরাগ থানার উপ পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, শুক্রবার সকাল সোয়া ৮টায় তুরাগ থানাধীন ইস্ট ওয়েস্ট মেডিক্যালের পাশের একটি পেট্রোল পাম্পে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুল হালিমের মৃত্যু হয়। এছাড়া বুলেট ও কাজলকে ইস্ট-ওয়েস্ট মেডিক্যালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বুলেটকে মৃত ঘোষণা করেন। আর কাজলের অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, আব্দুল হালিম ওই এলাকায় বিভিন্ন ভবন কন্ট্রাক্ট নিয়ে রংয়ের কাজ করাতেন। তার অধীনে কাজ করতেন বুলেট ও কাজলসহ কয়েকজন। গত কয়েকদিন আগে তারা ইস্ট-ওয়েস্ট মেডিক্যালে রঙের কাজ করেন। রঙের কাজে ব্যবহৃত একটি লোহার মই মেডিক্যালের পাশের পেট্রোলপাম্পে রেখে যান। শুক্রবার সকাল সোয়া ৮টায় আব্দুল হালিম, বুলেট ও কাজল মইটি আনতে যান। মই সরিয়ে নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের ১১ হাজার কেবির বিদ্যুৎলাইনে মইটি লেগে যায়। সঙ্গে সঙ্গে তারা ৩ জন বিদ্যুৎস্পৃষ্ট হন।

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম