রাজধানীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৫৪

ট্রেনে কাটা

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় মো. ফারুক (২৬) নামের এক ব্যক্তি মারা গেছেন। পেশায় সিকিউরিটি গার্ড এ ব্যক্তি ঈদের ছুটি কাটিয়ে কাজে যোগ দিতে এসে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল নয়টায় দুর্ঘটনার শিকার হন।রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার সকালে কুড়িল বিশ্বরোডে রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একতা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান ফারুক। পরে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে ফারুকের ভাই আকমল হোসেন শাহীন জানান, ফারুক বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের, ১৬ নম্বর রোড, ৪৭৬ নম্বর বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করতো। ছুটি শেষে গ্রাম থেকে ঢাকায় এসে কুড়িল বিশ্বরোডে নেমে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মাহামুদপুর গ্রামের মো. আকবর আলীর ছেলে। দুই ভাইয়ের মধ্যে ফারুক ছিল ছোট। ময়নাতদন্ত শেষে বিকালে বড় ভাই শাহীন তার মৃতদেহ নিয়ে যান।

/এআইবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম