আইসিইউ থেকে রিহ্যাবে আনিসুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৭, ২৩:৪২আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ০০:১৬

মেয়র আনিসুল হক (ফাইল ছবি) নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য রিহ্যাবে নেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে।  মঙ্গলবার (৩১ অক্টোবর) লন্ডনের স্থানীয় সময় বেলা ১২টার দিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে রিহ্যাবে নেওয়া হয়। আগের চেয়ে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনকে এমন তথ্য জানিয়েছেন মেয়রের ব্যক্তিগত একান্ত সহকারী মিজানুর রহমান।

তিনি বলেন, ‘মেয়রের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।  তিনি এখন শ্বাস নিতে পারছেন।  আজ (মঙ্গলবার) তাকে আইসিইউ থেকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য রিহ্যাবে নেওয়া হয়েছে।  সেখানে তাকে শারীরিক ব্যায়াম করানো হবে। এরপর তার পরবর্তী চিকিৎসা শুরু হবে। ’

তিনি আরও জানান, ডাক্তাররা জানিয়েছেন মেয়র এখন শঙ্কা মুক্ত আছেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।  পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়।  তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছেন।

মেয়রের পারিবারিক সূত্র জানায়, তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। দেশে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি।

/এসএস/এনআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ নিলো সাউথইস্ট ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ নিলো সাউথইস্ট ব্যাংক
দেশে ব্যান্ডউইডথ সংকট নেই, দাম বাড়ারও আশঙ্কা নেই: বিএসসিপিএলসি
দেশে ব্যান্ডউইডথ সংকট নেই, দাম বাড়ারও আশঙ্কা নেই: বিএসসিপিএলসি
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা