প্রথম শ্রেণিতে ভর্তি: লটারি বাতিল চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৭, ১২:৫৫আপডেট : ১১ মে ২০২২, ১৭:০৬

হাইকোর্ট (ফাইল ছবি)

প্রথম শ্রেণিতে শিশুদের ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী চলমান লটারি প্রথা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষিত দুই শতাংশ কোটা বাতিল চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী। এ রিটে শিক্ষা সচিব, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ চার জনকে বিবাদী করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড.  ইউনুস আলী আকন্দ। পরে তিনি বলেন, ‘সরকার নীতিমালা করে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারি প্রথা ও শিক্ষা মন্ত্রণালয়ের জন্য দুই শতাংশ কোটা চালু করেছে।  এটা সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের পরিপন্থী। তাই এর বিরুদ্ধে রিট দায়ের করেছি।’

একইসঙ্গে এই রিট শুনানিকালে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে প্রথা অনুযায়ী ভর্তির ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে। এ আবেদন আগামীকাল (মঙ্গলবার) বিচারপতি নাঈমা হায়দার চৌধুরী ও বিচারপতি এটিএম সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে বলেও জানিয়েছেন আইনজীবী ড.  ইউনুস আলী আকন্দ।

/ইবি/এমএ/
সম্পর্কিত
দুবাইয়ে লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
উন্মুক্ত পদ্ধতিতে ৫১ ওয়ার্ডে ডিএসসিসির পিসিএসপি নিবন্ধন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম